বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

৩য় শ্রেণীর পদ পদবি পরিবর্তন ও বেতনগ্রেড উন্নীতকরণ!

গত ২২/০১/২০২০ তারিখের ০৫.৪৫.০০০০.০০১.৯৯.১৬.৩৯ নম্বর পত্রের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বিধি ১৯৮৬ সংশোধন-সহ তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের আবেদন প্রেরণ করা হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সচিবালয়ের নিয়োগ বিধি-২০১৪ মোতাবেক দ্রুত পদোন্নতির সুযোগ রেখে মাঠ পর্যায়ের কর্মচারীদের পদ নাম নিম্নরূপভাবে পরিবর্তন করার কার্যকর পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। 

বর্তমান পদ থেকে প্রস্তাবিত/ দাবীকৃত পদনামে পদ পরিবর্তন

  • প্রশাসনিক কর্মকর্তাকে সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা
  • প্রধান সহকারী, উচ্চমান সহকারী সমমান পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা।
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদগুলোকে ব্যক্তিগত কর্মকর্তা।

পত্রটিতে স্বাক্ষর করেছেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহের জনাব খোন্দকার মোস্তাফিজুর রহমান এসডিসি)

১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম বার বার দাবী করে আসছেন যে, উপরোক্ত পত্র অনুসরণ করে প্রত্যেকটি দপ্তর / বিভাগ থেকে মাঠ পর্যায়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের বেতন গ্রেড উন্নীতকরণ ও নিয়োগ বিধি সংশোধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জননেত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারী কার্যকরী পদক্ষেণ গ্রহনের নির্দেশ প্রদান করতে পারেন।

তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদ পদবি পরিবর্তন ও বেতনগ্রেড উন্নীতকরণের আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *