সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

দাপ্তরিক কাজে তথ্য আদান-প্রদানে সরকারি ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার সংক্রান্ত।

‘সরকারি ই-মেইল নীতিমালা ২০১৮’ অনুযায়ী সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিষ্ঠান সরকারি কাজে সরকারি ই-মেইল ব্যবহার করবে মর্মে নির্দেশনা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কৃষি মন্ত্রণালয়

আইসিটি সেল 

www.moa.gov.bd

স্মারক নম্বর: ১২.০০.০০০০.০১৫.৩২.০০১.১৬.৯২ তারিখ:  ০২ নভেম্বর ২০২১

বিষয়: সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক কাজে তথ্য আদান-প্রদানে সরকারি ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার নিশ্চিতকরণ সংক্রান্ত।

সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ: ০৪.০০.০০০০.৮৩১.১৬.০০১.২০.১৬৩ তারিখ: ২০ অক্টোবর ২০২১

উপযুক্ত বিষয়ে ও সূত্রোক্ত পত্রের প্রেক্ষিতে, ‘সরকারি ই-মেইল নীতিমালা ২০১৮’ অনুযায়ী সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিষ্ঠান সরকারি কাজে সরকারি ই-মেইল ব্যবহার করবে মর্মে নির্দেশনা রয়েছে।

২। এমতাবস্থায়, কৃষি মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থার সকল কর্মকর্তাদের দাপ্তরিক কাজে তথ্য আদান-প্রদানে ব্যক্তিগত ই-মেইল এ্যাকাউন্টের পরিবর্তে সরকারি ই-মেইল এ্যাকাউন্ট ব্যবহারের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

সংযুক্তি: সরকারি ই-মেইল নীতিমালা ২০১৮ গেজেট ও মন্ত্রিপরিষদ বিভাগের পত্র।

পল্লব কুমার রায়

সহকারী প্রােগ্রামার

ফোন: ৯৫৪০২৪০ 

ইমেইল: ap@moa.gov.bd

 

দাপ্তরিক কাজে তথ্য আদান-প্রদানে সরকারি ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার সংক্রান্ত: ডাউনলোড 

সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার পরিহার করা উচিৎ।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *