ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০০ সনের ৮নং আইন), অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৭ এর “ধারা ৫-এ উল্লিখিত” শব্দগুলি, সংখ্যা এবং চিহ্নের পরিবর্তে “মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ (২০১২ সনের ৩ নং আইন) এর ধারা ৩ ও ৬ এ উল্লিখিত” শব্দগুলি, কমা, সংখ্যাগুলি এবং বন্ধনী প্রতিস্থাপিত হইবে।

২০০০ সনের ৮ নং আইনের ধারা ৯ এর সংশোধন।- উক্ত আইনের ধারা ৯ এর-

ক) উপ-ধারা (১) এর “যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে” শব্দগুলির পরিবর্তে “মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে;

খ) উপ-ধরা (৪) এর দফা (ক) এর “যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে” শব্দগুলির পরিবর্তে “মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে” শব্দগুলি প্রতিস্থাপিত হইবে; এবং

গ) উপ-ধারা (৫) এর “দায়ী” শব্দের পরিবর্তে “দায়িত্বপ্রাপ্ত” শব্দ প্রতিস্থাপিত হইবে।

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০ গেজেট: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *