নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি সংক্রান্ত নির্দেশনা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তাদের নতুন বদলী /পদায়নের নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই সুপার, পিটিআই ইন্সট্রাক্টর ও ইউআরসি ইনস্ট্রাক্টগণের বদলী/ পদায়ন সংক্রান্ত কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রশাসন-১ শাখা

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.mopme.gov.bd

নম্বর: ৩৮.০০.০০০০.০০১.১৯০২২.২০১৪.৬৮৮; তারিখ: ১৪ ডিসেম্বর ২০২০

বিষয়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বদলি সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আদিষ্ট হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি/পদায়নের বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো:

ক. প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের বদলী/পদায়ন বিষয়ে বিদ্যমান নীতিমালাটি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় তা বাতিল করা হলো;

খ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কর্মকর্তাদের নতুন বদলী /পদায়নের নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই সুপার, পিটিআই ইন্সট্রাক্টর ও ইউআরসি ইনস্ট্রাক্টগণের বদলী/ পদায়ন সংক্রান্ত কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে;

গ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রয়োজনে বদলী/ পদায়নের প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করবে।

(আক্তারুন্নাহার)

উপসচিব

ফোন: ৯৫৭১৮০১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি সংক্রান্ত নির্দেশনা: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বদলি সংক্রান্ত নির্দেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *