প্রেষণে/ লিয়েনে থাকাকালীন লীভ স্যালারি ও পেনশন কন্ট্রিবিউশন।
সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ এর ২.০৮ অনুচ্ছেদ অনুসারে নিম্নেবর্ণিত নির্দেশনা প্রদান করা হয়েছে।
দেশের অভ্যন্তরে বিভিন্ন স্বায়ত্তশাসিত /আধা-স্বায়ত্তশাসিত/কর্পোরেশন/রাষ্ট্রায়ত্ত বানিজ্যিক ব্যাংক/অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান/স্থানীয় সরকার প্রতিষ্ঠোনসমূহে প্রেষণে নিয়োজিত থাকাকালীন সরকারি কর্মচারীগণের লীভ স্যালারি ও পেনশন কন্ট্রিবিউশন সরকারি খাতে জমা দেওয়ার প্রয়োজন হইবে না।
এই সুবিধা পূর্বের প্রেষণে নিয়োজিত সরকারি কর্মচারীগণের জন্যও প্রযোজ্য হইবে। দেশের অভ্যন্তরে কোন সংস্থা/প্রকল্পে এবং বিদেশী সরকার/সংস্থায় লিয়েনে কর্মরত সরকারি কর্মচারীগণের লীভ স্যালারি ও পেনশন প্রদানের প্রথা প্রচলিত বিধান অনুযায়ী যথারীতি চালু থাকিবে।
(ঘ) ছক অনুযায়ী লিয়েন/প্রেষণ তথ্য প্রদানপূর্বক পেনশন কাগজপত্রের সাথে দাখিল করতে হবে।
সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ, ২০২০ : ডাউনলোড




বিদেশে প্রাইভেট চাকুরীতে Lien এ যাওয়ার শর্ত কি?কি কি কাগজপত্রের প্রয়োজন হয়? লিয়েন থাকাকালীন সরকারী কোষাগারে কি কোন কন্ট্রিবিউশান করতে হয়? করতে হলে কিভাবে? বিস্তারিত ব্যাখ্যা আশা করছি।
please check https://bdservicerules.info/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/