চিকিৎসা । আর্থিক সহায়তা

বিউবো’তে কর্মরতদের মৃত্যুর ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরীরত অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মকর্তাদের বীমা ঝুঁকির ক্ষেত্রে টাকা-১০,০০,০০০.০০ (দশ লক্ষ) মাত্র আর দুর্ঘটনাজণিত মৃত্যুর ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা হিসাবে টাকা-২০,০০,০০০.০০ (বিশ লক্ষ) মাত্র এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মচারীগণের টাকা-৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) মাত্র আর দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে দ্বিগুণ সুবিধা হিসাবে টাকা-১০,০০,০০০.০০ (দশ লক্ষ) মাত্র যৌথ বীমার এককালীন অনুদান মৃত কর্মকর্তা /কর্মচারীগণের পরিবারের সদস্যদেরকে প্রদান করা হবে। 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সূত্র: ২৭-.১১.০০০০.২১২.০৫.০০৯.২০.৭৮২; তারিখ: ১৩/০৯/২০২০

 দপ্তরাদেশ

বিষয়: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরীরত অবস্থায় মৃত্যু ও দূর্ঘটনাজনিত মৃত্যুর কারনে কর্মকর্তা/ কর্মচারীগণের যৌথ বীমা ঝুঁকির ক্ষেত্রে দ্বিগুন সুবিধাসহ এককালীন অনুদান বৃদ্ধিকরণ।

 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১৭-০৮-২০২০ ইং তারিখে অনুষ্ঠিত ১৮৫৭তম সাধারণ বোর্ড সভার সিদ্ধান্তক্রমে বিউবো’র কর্মকর্তা/ কর্মচারীদের মৃত্যুজণিত বীমা, দুর্ঘটনাজনিত ঝুঁকি ও ওপেন কভারেজ বীমা সুবিধা বহাল রেখে বিউবোর্ডে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তাগণের যৌথবীমার এককালীন অনুদান টাকা-২০০,০০০.০০ (দুই লক্ষ) মাত্র এর পরিবর্তে টাকা-১০,০০,০০০.০০০(দশ লক্ষ) টাকা মাত্র

এবং কর্মচারীগণের যৌথবীমার এককালীন অনুদান টাকা-১,০০,০০০.০০ (এক লক্ষ) মাত্র এর পরিবর্তে টাকা-৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) মাত্র বৃদ্ধি করা হ’ল।

২। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকুরীরত অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মকর্তাদের বীমা ঝুঁকির ক্ষেত্রে টাকা-১০,০০,০০০.০০ (দশ লক্ষ) মাত্র আর দুর্ঘটনাজণিত মৃত্যুর ক্ষেত্রে দ্বিগুণ সুবিধা হিসাবে টাকা-২০,০০,০০০.০০ (বিশ লক্ষ) মাত্র

এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মচারীগণের টাকা-৫,০০,০০০.০০ (পাঁচ লক্ষ) মাত্র আর দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে দ্বিগুণ সুবিধা হিসাবে টাকা-১০,০০,০০০.০০ (দশ লক্ষ) মাত্র যৌথ বীমার এককালীন অনুদান মৃত কর্মকর্তা /কর্মচারীগণের পরিবারের সদস্যদেরকে প্রদান করা হবে।

৩। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যৌথ বীমা তহবিলে কর্মকর্তাগণ’কে মাসিক প্রিমিয়াম টাকা-২০০ (দুইশত) হারে কর্তন করতে হবে এবং কর্মচারীদের নিকট হতে কোন প্রিমিয়াম গ্রহণ করা হবে না।

৪। বিউবো’র কর্মকর্তা/কর্মচারীগণের যৌথ বীমার এককালীন অনুদান বৃদ্ধি ও কর্মকর্তাগণের মাসিক প্রিমিয়াম কর্তন ০১/০৯/২০২০ইং তারিখ হতে কার্যকর হবে।

 বোর্ডের আদেশক্রমে,

 (মো: ইমরুল হোসেন)

পরিচালক, শ্রম ও কল্যাণ পরিদপ্তর, বিউবো, ঢাকা।

 

বিউবো’তে কর্মরত অবস্থায় দূর্ঘটনাজণিত মৃত্যুর ২০ লক্ষ টাকা আর্থিক অনুদান: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *