Govt. Staff Official Behave । সরকারি কর্মচারীদের চাকুরি জীবনের ব্যক্তিগত আচরণ যেমন হওয়া উচিত
সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে, কর্মক্ষেত্রে এবং বিভিন্ন অনুষ্ঠানে রুচিসম্মাত পোষাক পরিধান ও আচরণ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সংস্থাপন মন্ত্রণালয়, শাখা-ডি৩, নং সম/ডি৩-২০/৮৪-১৭০ তারিখ: ২৬/৬/১৯৮৪ সালে একটি সার্কুলার জারি করে। তার অংশ বিশেষে ব্যক্তিগত আচরণ সম্পর্কে নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হয়েছে।
১। নিজের খেয়াল খুশীমত কাজ না করা।
২। সংগঠনের স্বার্থে কাজ করা।
৩। টেলিফোন/ মোবাইলে আলাপ সংক্ষিপ্ত করা।
৪। একাগ্রচিত্তে কাজ করা ও মনোযোগী হওয়া।
৫। চাকুরিতে প্রবেশের পরপরই নিজ দায়িত্ব, কর্তব্য, অধিকার ও সুযোগ সুবিধা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা।
৬। পরিবার -পরিজন ও নিকট আত্মীয়দেরকে বিধি বহির্ভূত ভাবে কোন সুযোগ সুবিধা না দেয়া।
৭। অফিসে কথা-বার্তা, হাটা-চলার, বসার মধ্যে পরিশীলতা ও সংযমবোধ বজায় রাখা।
৮। যে কোন ধরণের পোস্টিংয়ে হতাশ না হয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করা।
৯। সততা ও ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করা।
১০। নীতি ও সততার প্রশ্নে নির্ভয়ে কাজ করা।
- ৯ম জাতীয় পে স্কেল ২০২৬: নতুন বেতন কাঠামো, ২০ গ্রেডের বেতন ও ভাতার পূর্ণাঙ্গ হিসাব
- বিকাশ, নগদ নাকি রকেট: টাকা পাঠানো ও ক্যাশ আউটে সাশ্রয়ী কোনটি?
- জাতীয় পরিচয়পত্রের নতুন আবেদন থেকে সংশোধন—জেনে নিন নিয়ম, ফি ও প্রয়োজনীয় কাগজপত্র
- সরকারি ব্যয়ের বিল প্রস্তুতে ডিজিটাল ফর্ম, আয়কর-ভ্যাটের হিসাব হবে স্বয়ংক্রিয়
- ৭ নভেম্বর ব্যাংকের সব শাখায় ছুটি, গ্রাহকদের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
১১। নিজের গুণাবলীর উৎকর্ষসাধন এবং বিকাশের জন্য সচেষ্ট থাকা।
১২। ব্যক্তিগত চাল-চলন এবং পোশাক-পরিচ্ছেদের প্রতি সজাগ দৃষ্টি রাখা।
১৩। কথায় ও কাজে মিল থাকা।
১৪। ন্যায় পরায়ন হওয়া।
১৫। সকল সময়ে প্রানবন্ত ও হাসিখুশী থাকা।
১৬। কারও উপকার পেলে কৃতজ্ঞতা প্রকাশ করা।
১৭। সকল সময়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করা।
১৮। নিজের ভুল হতে পারে এরূপ মনোভাব পোষণ করা।
১৯। নির্মল চরিত্রের অধিকারী হওয়া।
২০। ভ্রমণকালে সুরুচিশীল পোষাক পরিধান করা।
২১। নিজের সুবিধা আদায়ের জন্য চাটুকারিতা না করা।
২২। সত্যবাদী এবং স্পষ্টবাদী হওয়া।
২৩। যে কোন পরিস্থিতিতে সহনশীল হওয়া।
২৪। ব্যক্তিগত ক্ষোভকে বশীভূত করা।
সরকারি কর্মচারীদের চাকুরি জীবনের ব্যক্তিগত আচরণ যেমন হওয়া উচিত উপরোক্ত তথ্যে PDF কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড




