সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

ব্যাংক রেট পরিবর্তন করে ৪.০০ ভাগে নামানোর নির্দেশ।

সম্প্রতি ঘোষিত ঋণ/বিনিয়োগ এর সুদ/ মুনাফা হার যৌক্তিকীকরণ নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংক রেট বিদ্যমান বার্ষিক শতকরা ৫.০০ ভাগ থেকে ১০০ বেসিস পয়েন্ট হ্রাস করে শতকরা ৪.০০ ভাগে পুন:নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক

প্রধান কার্যালয়

মতিঝিল, ঢাকা-১০০০

বাংলাদেশ।

এমপিডি সার্কুলার নং-০৬; তারিখ: ২৯ জুলাই ২০২০

ব্যাংক রেট পরিবর্তন প্রসঙ্গে।

প্রিয় মহোদয়,

উপরোক্ত বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ০৬ নভেম্বর ২০০৩ তারিখের বিআরপিডি সার্কুলার নং ২১ এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

২। সম্প্রতি ঘোষিত ঋণ/বিনিয়োগ এর সুদ/ মুনাফা হার যৌক্তিকীকরণ নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে ব্যাংক রেট বিদ্যমান বার্ষিক শতকরা ৫.০০ ভাগ থেকে ১০০ বেসিস পয়েন্ট হ্রাস করে শতকরা ৪.০০ ভাগে পুন:নির্ধারণ করা হলো।

বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (২০০৩ পর্যন্ত সংশোধিত) এর ২১ অনুচ্ছেদ প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারী করা হলো। যা নির্দেশনার তারিখ থেকেই কার্যকর হবে।

আপনাদের বিশ্বস্ত

(মো: জুলহাস উদ্দিন

মহাব্যবস্থাপক

ফোন: ৯৫৩০০৫৯

প্রতি,

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী

বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক কোম্পানি।

ব্যাংক রেট পরিবর্তন করে ৪.০০ ভাগে নামানোর নির্দেশ: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *