ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

স্বদেশে প্রত্যাবর্তনকালে রাষ্ট্রচার (Protocol) সংক্রান্ত নির্দেশাবলী।

এখন থেকে সরকারি ও রাষ্ট্রীয় সফরে মহামান্য রাষ্ট্রপতির বিদেশ যাত্রা এবং সফর শেষে প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমান বন্দরে উপস্থিত থাকবেন।

মন্ত্রী পরিষদ বিভাগ

নং-মপবি-১/৭/৮৬-বিধি/২০; তারিখ: ০৭ ফেব্রুয়ারি, ২০০২

বিষয়: মহামান্য রাষ্ট্রপতির বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রচার (Protocol) সংক্রান্ত নির্দেশাবলী।

উপরিউক্ত বিষয়ে ইতোপূর্বে জারীকৃত সকল নির্দেশাবলী বাতিলপূর্বক সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, এখন থেকে সরকারি ও রাষ্ট্রীয় সফরে মহামান্য রাষ্ট্রপতির বিদেশ যাত্রা এবং সফর শেষে প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমান বন্দরে উপস্থিত থাকবেন:

১। দু’জন সিনিয়র মন্ত্রী।

২। মাননীয় মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়।

৩। মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

৪। ডিপ্লোমেটিক কোরের প্রধান।

৫। স্বাগতিক দেশ/ দেশসমূহের মিশন প্রধানগণ।

৬। মন্ত্রপরিষদ সচিব।

৭। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ।

৮। রাষ্ট্রপতির সচিব।

৯। পররাষ্ট্র সচিব।

১০। মহা-পরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর।

১১। মহা-পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা।

১২। মহা-পুলিশ পরিদর্শক।

১৩। রাষ্ট্রাচার প্রধান।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(মুহাম্মদ ফজলুল রহমান)

যুগ্নসচিব।

মহামান্য রাষ্ট্রপতির বিদেশ যাত্রা এবং বিদেশ থেকে স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রচার (Protocol) সংক্রান্ত নির্দেশাবলী: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *