নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

মাতৃত্বকালীন ছুটি পূর্ণ বেতনে ৪ (চার) মাস হতে ৬ (ছয়) মাসে উন্নীতকরণের পরিপত্র।

০৯ জানুয়ারি ২০১১ তারিখে কার্যকর হয়েছে বিধায়, যারা এই প্রজ্ঞাপন জারির পূর্ব থেকেই পূর্ববর্তী বিধান অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি ভোগকর আছে, তাদের ক্ষেত্রে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি শাখা-৫

নং-০৭.১৭৫.০০৮.০৮.০০.০০১.২০০০-১২(২০০) তারিখ: ১৮/০১/২০১১ খ্রিষ্টাব্দ

পরিপত্র

বিষয়: মাতৃত্বকালীন ছুটির মেয়াদ পূর্ণ বেতনে ৪ (চার) মাস হতে ৬ (ছয়) মাসে উন্নীতকরণের সুবিধা কার্যকরকরণ।

সরকার ২৬ পৌষ ১৪১৭ বঙ্গাব্দ/০৯ জানুয়ারি ২০১১ খ্রিষ্টাব্দ তারিখের এস.আর.ও নং-০৫/নথি নং-০৭.০১৭৫.০০৮.০৮.০০.০০১.২০০০/আইন/২০১১।-এর মাধ্যমে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ পূর্ণ বেতন ৪ (চার) মাস হতে ৬ (ছয়) মাসে উন্নীত করেছে।

২। উক্ত প্রজ্ঞাপন ০৯ জানুয়ারি ২০১১ তারিখে কার্যকর হয়েছে বিধায়, যারা এই প্রজ্ঞাপন জারির পূর্ব থেকেই পূর্ববর্তী বিধান অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি ভোগকর আছে, তাদের ক্ষেত্রে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটির সুবিধা প্রযোজ্য হবে না।

তপন কুমার কর্মকার

যুগ্ন সচিব (প্রবিধি)

মাতৃত্বকালীন ছুটি পূর্ণ বেতনে ৪ (চার) মাস হতে ৬ (ছয়) মাসে উন্নীতকরণের পরিপত্র: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *