জীবন বীমা ও অন্যান্য বীমার সুবিধা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পেনশন-পেনশন বীমা স্কীম

আপনি একজন সাধারণ জনগন। আপনার অবসর জীবনকে স্বাচ্ছন্দময় ও আর্থিক স্বচ্ছলতার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান ”জীবন বীমা কর্পোরেশন” এর মাধ্যমে সকলের জন্য পেনশন পলিসির উদ্যোগ নেওয়া হয়েছে ; ফলশ্রুতিতে আপনার অবসর জীবন থাকবে সুরক্ষিত।

পেনশন পলিসির প্রধান আকর্ষণ

  • ৫৫ বছর হতে আমরণ মাসিক পেনশন প্রাপ্তির নিশ্চয়তা।
  • নমিনির জন্য ১০ বছর পর্যন্ত পেনশন প্রাপ্তির সযোগ।
  • অকাল মৃত্যুতে আর্থিক নিরাপত্তা।

পেনশন পলিসির বিবরণ

  • বয়স : ১৮ বছর থেকে ৫৩ বছর বয়স্ক যে কোন পেশার লোক পেনশন পলিসি নিতে পারবেন।
  • পেনশন প্রাপ্তির বয়স : ৫৫ – ৬০ বছর থেকে আমরণ পেনশন প্রদান করা হবে।
  • পেনশনের টাকা : প্রতি মাসে সর্বোচ্চ ৫০,০০০ টাকা পযর্ন্ত ।
  • প্রিমিয়াম : বয়স ও পেনশনের টাকার উপর নির্ভর করে।
  • মেয়াদ : বর্তমান বয়স থেকে পেনশন প্রাপ্তির বয়সের মধ্যবর্তী সময়।
  • প্রিমিয়াম প্রদান পদ্ধতি:- ইএফটিএন / চেক / মোবাইল ব্যাংকিং/জীবন বীমার যে কোন শাখায়।
  • সমর্পণ : অন্ততঃ ৩ বছর প্রিমিয়াম পরিশোধ করার পর পলিসি সমর্পণ মূল্য অর্জিত হবে।

পেনশন প্রাপ্তির বিবরণ 

  • অপশন-০১ : ১০০% পেনশন প্রতি মাসে আমরণ গ্রহণের সুযোগ।
  • অপশন-০২ : মেয়াদ পূর্তিতে পেনশনের টাকার ১০০% সমর্পণ করে এককালীন টাকা পাওয়ার সুযোগ।
  • অপশন-০৩ : ৫০% সমর্পণ করে এককালীন টাকা এবং ৫০% পেনশন প্রতি মাসে আমরণ গ্রহণের সুযোগ।
  • মেয়াদ পূর্তিতে উপরোক্ত ৩টির যে কোন ১টি অপশন গ্রহণের সুযোগ থাকবে।
  • পেনশনের টাকা প্রতি মাসে EFTN এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পেনশন হোল্ডারের ব্যাংক একাউন্টে ট্রান্সফারের করা হবে।

মৃত্যুজনিত সুবিধা 

  • পলিসি চলাকালীন সময়ে পেনশন হোল্ডারের সাধারণ মৃত্যুতে নমিনীকে একটি বার্ষিক প্রিমিয়ামের ১৫ গুণ এবং
  • দুর্ঘটনাজনিত মৃত্যুতে ৩০ গুণ প্রদান করা হবে।
  • পেনশন প্রদান শুরুর পর পেনশন হোল্ডারের মৃত্যুতে ১০ বছর পর্যন্ত নমিনীর পেনশন লাভের সুযোগ।

বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.jbc.gov.bd/

প্রয়োজনে যোগাযোগ করুনঃফিরোজ আলম, ব্রাঞ্চ ম্যানেজার,( মতিঝিল), জীবন বীমা কর্পোরেশন, মোবাইল নম্বর- ০১৯৬৮৭৭৬১৬০, টিএনটি – ০২-৪৭১২০৯৪৭

সূত্র: ফেসবুক পোস্ট

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *