জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

লিয়েন কর্মকালীন সময়ের ট্রেজারিতে জমাকৃত জিপিএফ নির্দেশনা।

আইবাস++ সিস্টেমে লিয়েন/ডেপুটেশন এ কর্মরত গেজেটেড সরকারী কর্মকর্তাদের চালানের মাধ্যমে জমাকৃত জিপিএফ চাঁদা অন্তরর্ভূক্তির জন্য নির্দেশক্রমে অবহিত করণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়

হিসাব ভবন

সেগুনবাগিচা, ঢাকা -১০০০

www.cga.gov.bd

নং-০৭.০৩.০০০০.০০৩.৩৯.৪০৭.১৬.৭৩০; তারিখ: ১৬/০৭/২০২০ খ্রি:

বিষয়: লিয়েন/ডেপুটেশন কর্মকালীন সময়ে ট্রেজারি চালানের মাধ্যমে জিপিএফ এর চাঁদার অর্থ হিসাবভূক্তি প্রসঙ্গে।

সূত্র: স্মারক নং-০৭.০৩.০০০০.০১০.১১.৬৯১ (খন্ড-২).১৪.৬৯৬ (৮) তারিখ: ২৫/০৬/২০২০

উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, লিয়েন /ডেপুটেশন এ কর্মরত গেজেটেড কর্মকর্তাদের জিপিএফ চাঁদা হিসাবভূক্তির জন্য নির্দিষ্ট চালানের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার জিপিএফ লেজার এর লিংক করা হয়েছে। সকল হিসাবরক্ষণ অফিসে কর্মকর্তা/ কর্মচারী কর্তৃক লিয়েন/ডেপুটেশন-এ কর্মকালীন সময়ে ট্রেজারী চালানের মাধ্যমে জমাকৃত অর্থ আইবাস++ সিস্টেমে হিসাবভূক্তির জন্য একটি স্ক্রীন তৈরি করা হয়েছে। হিসাবরক্ষণ অফিসসমূহ চালানের মাধ্যমে জমাকৃত অর্থ আইবাস++ এর জিপিএফ মেন্যু এর GPF Deposit by challan সাব মেন্যু হতে জিপিএফ হিসাবভূক্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। তবে লিয়েন/ডেপুটেশন এ কর্মরত গেজেটেড সরকারী কর্মকর্তাদের জিপিএফ চাঁদা আইবাস++ সিস্টেমে এন্ট্রি ও এ্যাপ্রুভাল এর বিষয়ে নিম্নোক্ত প্রক্রিয়া অনুসরণ করতে হবে:

  • অডিটর/সুপারগণ চালানের মাধ্যমে জিপিএফ চাঁদা এন্ট্রি করবে।
  • নিরীক্ষা ও হিসাবরক্সণ কর্মকর্তা এ্যাপ্রুভ করবে।

এমতাবস্থায়, বর্ণিত প্রক্রিয়ায় আইবাস++ সিস্টেমে লিয়েন/ডেপুটেশন এ কর্মরত গেজেটেড সরকারী কর্মকর্তাদের চালানের মাধ্যমে জমাকৃত জিপিএফ চাঁদা অন্তরর্ভূক্তির জন্য নির্দেশক্রমে অবহিত করা হলো।

(মোহাম্মদ মমিনুল হক ভূইয়া)

অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)

ফোন: ০৩৬০৮৫৯

 

লিয়েন/ডেপুটেশন কর্মকালীন সময়ের ট্রেজারিতে জমাকৃত জিপিএফ চাঁদা আইবাস++ এ এন্ট্রির নির্দেশনা: ডাউনলোড

অনলাইনে চালান ভেরিফিকেশন করবেন যেভাবে ভিডিও দেখে নিন: ভিডিও

 
author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *