প্রশাসন I একাউন্টস I অডিট আপত্তি

প্রশাসনিক কর্মকর্তা যে সকল বিষয়ের জন্য দায়ী।

সচিবালয়ের নির্দেশমালা -২০১৪ এর দ্বিতীয় অধ্যায়ের কর্মবন্টন অনুচ্ছেদ ১০ মোতাবেক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাধারণত একজন প্রশাসনিক কর্মকর্তার সাহায্য প্রাপ্ত হইবেন। প্রশাসনিক কর্মকর্তা বা ঐ পদের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী নিম্নলিখিত বিষয়ের জন্য দায়ী থাকিবেন;

(১) বিবেচ্য কোনো বিষয়সংক্রান্ত পূর্বতন কাগজপত্র, নজির, বিধিমালা, নিয়ম-কানুন ও অন্যান্য সূত্রের উপস্থাপন;

(২) নথি খোলা এবং নথির গতিবিধির রেকর্ড সংরক্ষণ;

(৩) সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশের নোট সংরক্ষণ;

(৪) রেকর্ডকরণ, সূচিকরণ এবং নথির বাছাইকরণ;

(৫) নথিতে অগ্রাধিকার অথবা নিরাপত্তা লেবেল সংযোজন;

(৬) ডায়েরি নিবন্ধন বহির রক্ষণাবেক্ষণ, প্রতিদিবসের ডাক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট উপস্থাপন,  কার্যাবলির বিবরণী ও হিসাব প্রস্তুতকরণ এবং প্রয়োজনে টাইপ/ কম্পিউটার কম্পোজ করা এবং তাহার উপর ন্যস্ত প্রশাসনিক কর্মকর্তার অন্যান্য কার্যবলি সম্পাদন;

(৭) অফিসের কার্যাদির গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা করা; এবং

(৮) এই নির্দেশমালার ১১৯ নম্বর নির্দেশ অনুসরণপূর্বক বিবেচ্য বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট প্রদান করত: নথি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট পেশ করা।

 

বিস্তারিত জানতে ও রেফারেন্স পেতে সচিবালয়ের নির্দেশমালা ২০১৪ দেখুন: ডাউনলোড

 

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *