ঈদ বোনাস I নববর্ষ । দূর্গাপূজা

সকল কর্মকর্তা/ কর্মচারীগণ উৎসাহ বোনাস হিসাবে ০২টি মূল বেতন পাবেন।

২৭৮ তম বোর্ড সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের পারফর্মমেন্স এর উপর সকল কর্মকর্তা/ কর্মচারীগণকে Special Award (উৎসাহ বোনাস) প্রদানের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ব্যক্তি বিশেষের পারফরমেন্স এর উপর মূল্যায়ন সাপেক্ষে প্রদানতব্য (Payable) অবশিষ্ট ০২ (দুটি) Special Award  (উৎসাহ বোনাস) অনুমোদনের পরিবর্তে সকল কর্মকর্তা/ কর্মচারীগণকে আরও ২টি Special Award (উৎসাহ বোনাস) অর্থাৎ ০২টি মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের অনুমোদন দেয়া হয়েছে।

ঢাকা পানি সরবরাহ ও পয়: নিষ্কাশন কর্তৃপক্ষ

ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়

ওয়াসা ভবন

৯৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা-১২১৫

website: www.dwasa.org.bd

স্মারক নং: ৪৬.১১৩.২১৮০০.০০.১২০.২০২১.৯৭২; তারিখ: ১৪/০৭/২০২১

পরিচালক (অর্থ)

ঢাকা ওয়াসা।

আলোচ্যসূচী নং-৪: বিবিধ

উপর্যুক্ত বিষয়ে ০৭ জুলাই, ২০২১ তারিখে অনুষ্ঠিত ঢাকা ওয়াসা বোর্ডের ২৮১ তম সভার আলোচ্যসূচী নং-বিবিধ এ নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:

সিদ্ধান্ত -৪ বিবিধ: গত ২৩/০৩/২০২১ তারিখে অনুষ্ঠিত ২৭৮ তম বোর্ড সভায় ২০১৯-২০২০ অর্থ বছরের পারফর্মমেন্স এর উপর সকল কর্মকর্তা/ কর্মচারীগণকে Special Award (উৎসাহ বোনাস) প্রদানের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ব্যক্তি বিশেষের পারফরমেন্স এর উপর মূল্যায়ন সাপেক্ষে প্রদানতব্য (Payable) অবশিষ্ট ০২ (দুটি) Special Award  (উৎসাহ বোনাস) অনুমোদনের পরিবর্তে সকল কর্মকর্তা/ কর্মচারীগণকে আরও ২টি Special Award (উৎসাহ বোনাস) অর্থাৎ ০২টি মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদানের অনুমোদন দেয়া হলো। কোভিড কালীন সময়ে সকল কর্মকর্তা/ কর্মচারীগণের পারফরমেন্স মূল্যায়ন করে এই (Special Award) উৎসাহ বোনাস প্রদান করা হলো, তবে যে সকল কর্মকর্তা/ কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা/ অভিযোগ রয়েছে অথবা তদন্ত চলমান রয়েছে তারা এই Special Award (উৎসাহ বোনাস) প্রাপ্ত হবেন না।

কার্যক্রম গ্রহণ/ বাস্তবায়ন: পরিচালক (অর্থ) ,ঢাকা ওয়াসা

ইহা আপনার সদয় অবগিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

বোর্ডের অনুমোদনক্রমে,

প্রকৌশলী শারমিন হক আমীর

সচিব

বোর্ড, ঢাকা ওয়াসা

সকল কর্মকর্তা/ কর্মচারীগণ উৎসাহ বোনাস হিসাবে ০২টি মূল বেতন পাবেন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *