সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাশ্রয় । বিদ্যুৎ খাতে ২৫% ব্যয় হ্রাসের নির্দেশনা রয়েছে

সরকারি অফিসগুলোতে যাতে জ্বালানি ব্যবহারে সাশ্রয় হয় এবং জ্বালানি ব্যবহারে কৃচ্ছ্রতা সাধন হয় সেই নির্দেশনাই দেওয়া হয়েছে নতুন এ পরিপত্রে। ২০২২-২৩ অর্থ বছরে জ্বালানি খাতে ২০% সাশ্রয় ও বিদ্যুৎ খাতে ২৫% সাশ্রয়ের নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এও বলা হয়েছে যে, সংশোধিত বাজেট বরাদ্দ দেওয়া হবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, অধিশাখা-১

www.mof.gov.bd

নং-০৭.১০১.০২০.০০.০০.০০১.২০০৯-১৬ তারিখ: ২১ জুলাই ২০২২

পরিপত্র

বিষয়ঃ ২০২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় সাশ্রয়/হাসকরণ।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃছু সাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে ২০২২-২৩ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ

(ক) ৩২৪৩১০১-পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট’ ও ‘৩২৪৩১০২-গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৮০% ব্যয় করা যাবে;

(খ) বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের ২৫% সাশ্রয় করতে হবে; এবং

(গ) বর্ণিত খাতসমূহে বরাদ্দকৃত অর্থ অন্য কোন খাতে পুনঃউপযােজন করা যাবে না।

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

(মােহাম্মদ আনিসুজ্জামান)

উপসচিব

৯৫১৪১৪৬

ই-মেইলঃ anism321@finance.gov.bd

সরকারি অফিসগুলোতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাশ্রয় ও ব্যয় হ্রাসের নির্দেশনা ২০২২: ডাউনলোড

প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন: বরাদ্দ ব্যয়ে কি তাহলে খেয়াল রাখতে হবে?

উত্তর: হ্যাঁ।

প্রশ্ন: বরাদ্দের পূর্ণ ব্যয় করা যাবে না?

উত্তর: না। বরাদ্দের সম্পূর্ণ ব্যয় করা যাবে না।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *