চিকিৎসা । আর্থিক সহায়তা

সরকারি হাসপাতালে করোনা পরীক্ষায় গুনতে হবে ফি!

কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের ১৫-০৬-২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৪৫.২৭.০০২.১৫.১১ সংখ্যক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে নিম্নরূপ RT PCT টেস্ট এর ফি/হার নির্ধারণ করা হলো 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্য সেবা বিভাগ

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখা

বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

স্মারক নং-৪৫.০০.০০০০.১৫৫.৯৯.০১৪.১৮.৪৯২; তারিখ: ২৮/০৬/২০২০

পরিপত্র

বিষয়: কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার ইউজার ফি’র হার নির্ধারণ।

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ RT PCR টেস্ট এর মাধ্যমে নির্ণয় করা হয়। বর্তমানে এ পরীক্ষা সরকার বিনামূল্যে প্রদান করছে। ফলে কোন উপসর্গ ছাড়াই অধিকাংশ মানুষ এ পরীক্ষা করানোর সুযোগ গ্রহণ করছেন।

০২। এমতাবস্থায়, কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্ত অপ্রয়োজনীয় কোভিড টেস্ট পরিহার করার লক্ষ্যে অর্থ বিভাগের ১৫-০৬-২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৪৫.২৭.০০২.১৫.১১ সংখ্যক স্মারকের সম্মতির পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে নিম্নরূপ RT PCT টেস্ট এর ফি/হার নির্ধারণ করা হলো:

০১। বুথ থেকে সংগৃহীত নমুনা-২০০ টাকা ফি।

০২। বাসা থেকে সংগৃহীত নমুনা ৫০০ টাকা ফি।

০৩। হাসপাতালে ভর্তি রোগীর নমুনা ২০০ টাকা ফি।

শর্তসমূহ:

ক) এ বাবদ আদায়কৃত রাজস্ব সরকারী কোষাগারে কোড ১-২৭১৫-০০০০-১৮৬৩ এ জমা করতে হবে।

খ) চিকিৎসা সুবিধা বিধিমালা ১৯৭৪ এর আওতায় সরকারী কর্মকর্তা/ কর্মচারীগণের চিকিৎসা সংক্রান্ত সকল সুবিধা বহাল থাকবে।

গ) বীর মুক্তিযোদ্ধা, দুস্থ ও গরীব রোগীদের চিকিৎসা ও রোগ নির্ণয় পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সরকারী আদেশ বহাল থাকবে।

ঘ) সকল সরকারি হাসপাতালের ক্ষেত্রে উল্লিখিত ফি নির্ধারণ করা হলো।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(ড. বিলকিস বেগম)

উপসচিব

ফোন: ৯৫৫৬৯৮৯

সরকারি হাসপাতালে করোনা পরীক্ষায় গুনতে হবে ফি: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *