জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

সোনালি ব্যাংকের ভোগ্যপন্য/ পার্সোনাল লোনের সুদহার ৯% এ!

ভোগ্যপন্য ঋণ/পার্সোনাল লোন-৯.০০% হারে সুদ পুন:নির্ধারিত। কোন ঋণ/ বিনিয়োগ এর উপর উল্লিখিতভাবে সুদ /মুনাফা হার ধার্য করার পরও যদি সংশ্লিষ্ট ঋণ/বিনিয়োগ গ্রহিতা খেলাপি হিসেবে চিহ্নিত হয় সেক্ষেত্রে যে সময়কালের জন্য খেলাপি হবে অর্থাৎ মেয়াদী ঋণ/বিনিয়োগ এর ক্ষেত্রে খেলাপি কিস্তি এবং চলতি মূলধন ঋণ/বিনিয়োগ এর ক্ষেত্রে মোট খেলাপি ঋণ/বিনিয়োগ এর উপর সর্বোচ্চ ২% হারে দন্ড সুদ/অতিরিক্ত মুনাফা আরোপ করা যাবে; 

সোনালী ব্যাংক লিমিটেড

ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন-১ (ফ্রন্ট অফিস)

প্রধান কার্যালয়, ঢাকা।

প্রধান কার্যালয় পরিপত্র নম্বর-৯৯৯; তারিখ: ৩১ মে, ২০২০ খ্রি:

নং-টিএমডি-১/সুদ হার/৭৩৭

জেনারেল ম্যানেজার/ প্রিন্সিপাল (স্টাফ কলেজ)/ডেপুটি জেনারেল ম্যানেজার, সকল কার্যালয়।

বিষয়: ভোগ্যপন্য ঋণ/ পার্সোনাল লোন এর সুদ হার পুন: নির্ধারণ প্রসঙ্গে।

ঋণ ও অগ্রিমের সুদ হার পুন: নির্ধারণ সংক্রান্ত প্রধান কার্যালয়ের পরিপত্র নম্বর-৮৮৬ এবং ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন-১ (ফ্রন্ট অফিস) এর পত্র নং-টিএমডি-১/সুদ হার/১২৫০ তারিখ ২০ আগস্ট, ২০১৮ এর প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ইতোপূর্বে প্রচলিত ঋণ ও অগ্রিমের সুদ/মুনাফার হার ও তদসংক্রান্ত যাবতীয় নীতিমালা অপরিবর্তিত রেখে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা’র ২৪ ফেব্রুয়ারি, ২০২০ তারিখের বিআরপিডি সার্কুলার নং-০৩ এ উল্লিখিত নিম্নোক্ত শর্তাবলী যুক্ত করে ভোগ্যপন্য ঋণ/ পার্সোনাল লোন খাতে সুদ/ মুনাফার হার পুন: নির্ধারণ করা হয়েছে, যা ১লা এপ্রিল, ২০২০ তারিখ হতে কার্যকর হবে।

(ক) ভোগ্যপন্য ঋণ/পার্সোনাল লোন-৯.০০% হারে সুদ পুন:নির্ধারিত।

শর্তাবলী:

১। (ক) কোন ঋণ/ বিনিয়োগ এর উপর উল্লিখিতভাবে সুদ /মুনাফা হার ধার্য করার পরও যদি সংশ্লিষ্ট ঋণ/বিনিয়োগ গ্রহিতা খেলাপি হিসেবে চিহ্নিত হয় সেক্ষেত্রে যে সময়কালের জন্য খেলাপি হবে অর্থাৎ মেয়াদী ঋণ/বিনিয়োগ এর ক্ষেত্রে খেলাপি কিস্তি এবং চলতি মূলধন ঋণ/বিনিয়োগ এর ক্ষেত্রে মোট খেলাপি ঋণ/বিনিয়োগ এর উপর সর্বোচ্চ ২% হারে দন্ড সুদ/অতিরিক্ত মুনাফা আরোপ করা যাবে;

(খ) ক্রেডিট কার্ড ব্যতীত অন্যান্য সকল খাতে অশ্রেণিকৃত ঋণ/বিনিয়োগ এর উপর সুদ/মুনাফা এবং প্রযোজ্য ক্ষেত্রে ১(ক) এ বর্ণিত দন্ডসুদ/ অতিরিক্ত মুনাফা ব্যতিরেকে ঋণ /বিনিয়োগ এর উপর অন্য কোন সুদ/মুনাফা /দন্ডসুদ/অতিরিক্ত মুনাফা আরোপ করা যাবে না।

২। চলতি বছর হতে ব্যাংকের মোট ঋণ/বিনিয়োগ স্থিতির মধ্যে এসএমই’র ম্যানুফ্যাকচারিং খাতসহ শিল্প খাতে প্রদত্ত সকল ঋণ/বিনিয়োগ স্থিতি অব্যবহিত পূর্ববর্তী ৩ বছরের গড় হারের চেয়ে কোন ভাবেই কম হতে পারবে না।

আপনাদের বিশস্ত,’

(সুভাষ চন্দ্র দাস

চীফ ফিন্যান্সিয়াল অফিসার

ফোন নম্বর: ৯৫৫৪৪৪৮

(মো: রফিকুল ইসলাম)

ডেপুটি জেনারেল ম্যানেজার

ফোন নম্বর: ৯৫৫১০১১

সোনালি ব্যাংকের ভোগ্যপন্য/ পার্সোনাল লোনের সুদহার ৯% এ সংক্রান্ত আদেশ: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *