পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরতদের বেতন-ভাতাদি EFT তে হবে!

স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদেরকে নিম্নেবর্ণিত পদ্ধতি অনুসরণে Electronic Fund Transfer (EFT) -এর মাধ্যমে বেতন ভাতাদি পরিশোধ কার্যক্রম বাস্তবায়ন করা যাবে। চালানে অটোমেশন পদ্ধতি গ্রহণের নির্দেশনা।

 

গণপ্রজতান্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১০৩.১৮.০০১.২০.২৭৩; তারিখ: ১৪ জুন ২০২১

পরিপত্র

বিষয়: স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি Electronic Fund Transfer (EFT)- এর মাধ্যমে পরিশোধ।

সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদেরকে নিম্নেবর্ণিত পদ্ধতি অনুসরণে Electronic Fund Transfer (EFT) -এর মাধ্যমে বেতন ভাতাদি পরিশোধ কার্যক্রম বাস্তবায়ন করা যাবে:

ক) স্বায়ত্তশাসিত  ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সরকারের অনুদানে ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বরাদ্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে সৃজিত PL Account -এ স্থানান্তর এবং সৃজিত PL Account-এ স্থানান্তরিত অর্থ হতে সংশ্লিষ্ট Drawing and Disbursing Officer (DDO) কর্তৃক কর্মকর্তা/ কর্মচারীদের বেতন ভাতা প্রদান;

খ) স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিজস্ব আয় দ্বারা ব্যয় নির্বাহন করার ক্ষেত্রে:-

অ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনক্রমে স্ব স্ব মন্ত্রণালয় সংশ্লিষ্ট Chief Accounts and Finance Officer (CAFO) কার্যালয়ের মাধ্যমে প্রেরিত পত্র অনুযায়ী CAFO, পেনশন ও ফান্ড কার্যালয়ে PL Account সৃজন;

আ) Automated Challan System (ACS) এর মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান;

ই) সিজিএ কার্যালয় কর্তৃক PL Account -এর মাধ্যমে বেতন ভাতাদি পরিশোধের জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে EFT এর অথরিটি প্রদান;

ঈ) চালান জমা দেওয়ার প্রমাণকসহ CAFO, পেনশন ও ফান্ড বরাবর অর্থ জমাকরনের অনুরোধ;

উ) জমাকৃত চালান যাচাইপূর্বক CAFO, পেনশন ও ফান্ড কর্তৃক সৃজিত PL Account -এ অর্থ জমা প্রদানের বিষয়টি নিশ্চিতকরণ; এবং

ঊ) PL Account-এ জমাকৃত অর্থ হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিডিও কর্তৃক EFT -এর মাধ্যমে প্রেষণে নিয়োজিতদের কর্মকর্তা/ কর্মচারীর বেতন ভাতা প্রদান।

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

(মো: তৌহিদুল ইসলাম)

উপসচিব

৯৫৬৩১৮৬

স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরতদের বেতন-ভাতাদি EFT তে হবে: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *