জিপিএফ অগ্রিম I গৃহ নির্মাণ ঋণ

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরতরাও পাবেন গৃহ নির্মান ঋণ।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ৪% সরল সুদে গৃহ নির্মাণ ঋণের আওতায় আনার জন্য সরকার ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সারসংক্ষেপ:

  • নীতিমালা প্রক্রিয়াধীন রয়েছে।
  • শিক্ষকদের অভ্যন্তরীন চেষ্টায় সম্ভব হয়েছে।
  • সরকারি কর্মচারীদের মতো এরা ব্যাংকিং ব্যবস্থায় লোন পাবেন।

অর্থ মন্ত্রণালয়ের ২৬/০৯/২০১৮ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১০২.০০২.০০১.২০৮.৫৬৮ নম্বর পত্রের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ৫% সরল সুদে গৃহ নির্মাণ ঋণ প্রদানের ব্যাপারে জানানো হয়েছে। 

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ৫% সরল সুদে গৃহ নির্মাণ ঋণের আওতায় আনার জন্য সরকার ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে একটি পৃথক নীতিমালা প্রস্তুতের কাজ বর্তমানের প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত নীতিমালা প্রস্তুতের পর সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ৫% সরল সুদের গৃহ নির্মাণ ঋণ প্রদানের কার্যক্রম বাস্তাবায়ন করা হবে বলে জানানো হয়েছে।

এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন উপ সচিব তনিমা তাসমিন। 

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরাও পাবেন গৃহ নির্মান ঋণ ৫% সরল সুদে এ সংক্রান্ত পত্রের JPG কপি দেখে নিতে পারেন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *