সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

৩১ মে প্রকাশিত হবে এসএসসি ফলাফল!

মাননীয় প্রধানমন্ত্রী নিম্নবর্ণিত তারিখ ও সময় মোতাবেক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এস.এস.সি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান ৩১ মে ২০২০ তারিখে প্রকাশে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধানমন্ত্রীর কার্যালয়

পত্র সংখ্যা: ১৩.৩৯.১৬.০০.০০.০৬.২০২০.৮৩; তারিখ: ২১ মে ২০২০ খ্রি:

বিষয়: ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এস.এস.সি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ।

উপর্যুক্ত বিষয় ও সূত্রে বর্ণিত সার-সংক্ষেপের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী নিম্নবর্ণিত তারিখ ও সময় মোতাবেক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ২০২০ সালে অনুষ্ঠিত এস.এস.সি ও সমমানের পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন:

তারিখ: ৩১ মে ২০২০ (রবিবার)

সময়: ১০.০০ ঘটিকা

স্থান: গণভবন

২। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষনের খসড়া, আমন্ত্রিত অতিথিবৃন্দের নামের তালিকা ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্যাবলি জরুরী ভিত্তিতে প্রেরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

(কাজী নিশাত রসূল)

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১

ফো: ৯১৪৩০৭৩

৩১ মে প্রকাশিত হবে এসএসসি ফলাফল প্রকাশ:ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *