ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

মাসিক সেরা কর্মচারী- নির্বাচন ও পুরস্কার প্রদানের রীতি।

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনাভূক্ত কার্যক্রমের আওতায় ২য় কোয়ার্টার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর-২০২০ মেয়াদে নিম্নোক্ত ৩ জন কর্মচারীকে “মাসিক সেরা কর্মচারী” নির্বাচন ও পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

প্রবাসী কল্যান ভবন

৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রো, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০

প্রশাসন শাখা

www.probashi.gov.bd

নং-৪৯.০০.০০০০.০১৫.১৬.০১০.২০.৯৯২; তারিখ: ১৫-১২-২০২০

অফিস আদেশ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনাভূক্ত কার্যক্রমের আওতায় ২য় কোয়ার্টার অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর-২০২০ মেয়াদে নিম্নোক্ত ৩ জন কর্মচারীকে “মাসিক সেরা কর্মচারী” নির্বাচন ও পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে:

১। ক্যাটাগরি-১ (গ্রেড ১৭ থেকে ২০ পর্যন্ত) অফিস সহায়ক জনাব শুভ্রা চাকমা।

২। ক্যাটাগরি-২ (গ্রেড ১১-১৬ পর্যন্ত) সাঁট মুদ্রাক্ষিরিক কাম কম্পিউটার অপারেটর জনাব আহাম্মেদ শরীফ।

৩। ক্যাটাগরি-২ (গ্রেড ১০) ব্যক্তিগত কর্মকর্তা জনাব মো: রফিকুল ইসলাম খন্দকার।

০২। মনোনীত কর্মচারী দুই হাজার (২,০০০) টাকার প্রাইজবন্ড এবং সনদ প্রাপ্য হবেন। এ মন্ত্রণালয়ের ২০২০-২০২১ অর্থ বছরের ৩২১১১০১ পুরস্কার উপখাতের বাজেট বরাদ্দ হতে এ ব্যয় মিটানো হবে।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

(মনির হোসেন চৌধুরী)

উপসচিব

ফোন: ৪১০৩০২৪১

“মাসিক সেরা কর্মচারী” নির্বাচন ও পুরস্কার প্রদানের রীতি: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *