জীবন বীমা ও অন্যান্য বীমার সুবিধা

বঙ্গবন্ধু শিক্ষা বীমা ২০২৪ । অভিভাবক আহত বা মৃত্যুতে মাসিক ৫০০ টাকা শিক্ষা বৃত্তি সুবিধা থাকছে

বঙ্গবন্ধু শিক্ষা বীমা ২০২৪ বীমার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে। পিতা/মাতা/ আইনগত অভিভাবকের অবর্তমানে শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।

বীমাকৃত ব্যক্তি: পিতা/মাতা/আইনগত অভিভাবক (যে কোন একজন বীমাকৃত হবেন)

বয়স: শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ৩ বছর এবং সর্বোচ্চ ১৭ বছর।

বীমাবৃতের বয়স: পিতা/মাতা/আইনগত অভিভাবকের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২৫ বছর এবং সর্বোচ্চ ৬৪ বছর।

মেয়াদ: ন্যূনতম ১ বছর এবং সর্বোচ্চ ১৭ বছর।

প্রিমিয়াম হার: বার্ষিক প্রিমিয়াম ৮৫/- টাকা।

বৃত্তির পরিমাণ: মাসিক বৃত্তির পরিমাণ ৫০০/- টাকা।

শিক্ষা বীমা পরিকল্প এর সুবিধা সমূহ ২০২৪

ক. মৃত্যু (Death) জনিত সুবিধা: মৃত্যু হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।

খ. দূর্ঘটনা জনিত সম্পূর্ণ এবং স্থায়ী ক্ষতি জণিত সুবিধা:

১। উভয় চক্ষুর দৃষ্টিশক্তি নষ্ট হলে-মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।

২। কব্জির উপর থেকে উভয় হাত কাটা /খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।

৩। গোড়ালির উপর থেকে উভয় পা কাটা/খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।

৪। কব্জির উপর এক হাত এবং গোড়ালির উপর থেকে এক পা কাটা/খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।

৫। এক চক্ষু এবং কব্জির উপর থেকে এক হাত নষ্ট /কাটা/খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।

৬। এক চক্ষু এবং গোড়ালীর উপর থেকে এক পা নষ্ট /কাটা /খোয়া গেলে (Loss) হলে মাসিক ৫০০ টাকা হারে বৃত্তি প্রদান করবে।

বাস্তবায়নকারী প্রতিষ্ঠান: দুই বছর মেয়াদি পাইলটিং ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর সহযোগিতায় জীবন বীমা কর্পোরেশন পরিকল্পটি বাস্তবায়ন করবে।

বীমাকৃত শিক্ষা প্রতিষ্ঠান: বাংলাদেশে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ।

পাইলটিং এর আওতায় শিক্ষা প্রতিষ্ঠান: প্রতিটি জেলা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ হতে মাধ্যমিক পর্যায়ে একটি বিদ্যালয়, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে একটি মাদ্রাসা ও একটি কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যমান হিসাব অনুযায়ী মোট ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান এ বীমার আওতায় আসবে।

শিক্ষা বিমার সুবিধা সমূহ:

  • এ বীমার মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে।
  • পিতা/মাতা/ আইনগত অভিভাবকের অবর্তমানে শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে।
  • বীমার প্রচার ও প্রসার বৃদ্ধি পাবে।
  • জীবন বীমা খাতে ইন্সুরেন্স Penetration বৃদ্ধি পাবে।
  • বীমার প্রতি জনগনের আস্তা বৃদ্ধি পাবে।

বঙ্গবন্ধু শিশু শিক্ষা বীমাটি বাস্তবায়ন হলে মাননীয় প্রধানমন্ত্রণীর ঘোষণা এদেশে একটি লোকও নিরক্ষর থাকে না। স্বপ্নটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বঙ্গবন্ধু শিক্ষা বীমা ২০২৪: ডাউনলোড

‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ বাস্তবায়নের নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর তথ্য প্রেরণ

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *