নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

Salary on Earn Leave । ছুটিকালীন বেতন সম্পর্কে নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ এর বিধান

বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১ এর ২০৮ নং বিধিতে বর্ণিত সর্বোচ্চ সীমাসাপেক্ষে যে মাসে ছুটিতে যাইবে উহার পূর্ববর্তী পূর্ণ ১২ (বার) মাসের গড় বেতন এবং ছুটিতে যাওয়ার পূর্বে উত্তোলনকৃত বেতন, এই দুইয়ের মধ্যে যাহা অধিক লাভজনক উহার ভিত্তিতেই গড় বেতনে ছুটিকালীন বেতন নির্ধারিত হইবে।

নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ এর বিধি-৬ এর বিধান নিম্নরূপ-

ছুটিকালীন বেতন

(১) বাংলাদেশ সার্ভিস রুলস, পার্ট-১ এর ২০৮ নং বিধিতে বর্ণিত সর্বোচ্চ সীমাসাপেক্ষে যে মাসে ছুটিতে যাইবে উহার পূর্ববর্তী পূর্ণ ১২ (বার) মাসের গড় বেতন এবং ছুটিতে যাওয়ার পূর্বে উত্তোলনকৃত বেতন, এই দুইয়ের মধ্যে যাহা অধিক লাভজনক উহার ভিত্তিতেই গড় বেতনে ছুটিকালীন বেতন নির্ধারিত হইবে।

(২) অর্ধ গড় বেতনে ছুটিকালীন সময়ে উপবিধি-(১) অনুসারে নির্ধারিত বেতনের অর্ধ হারে ছুটিকালীন বেতন পাইবেন।

(৩) সরকারী কর্মচারী যে দেশেই ছুটি ভোগ করুন না কেন, ছুটিকালীন বেতন বাংলাদেশী মুদ্রায় বাংলাদেশে প্রদেয় হইবে।

বিশ্লেষণ: উপরোক্ত বিধানটি বর্তমানে অকার্যকর।

ছুটিকালীন বেতন উত্তোলন

একজন ঘোষিত কর্মকর্তা যিনি ছুটিকালীন বেতন বাংলাদেশে উত্তোলন করেন, তাঁহার ছুটিকালীন বেতন দেশের যে কোন হিসাবরক্ষণ অফিস হইতে পরিশোধ করা যাইবে। একজন অঘোষিত কর্মচারীর ছুটিকালীন বেতন কেবল সেই হিসাবরক্ষণ অফিস হইতে পরিশোধ করা যাইবে, কর্মরত অবস্থায় তিনি যে হিসাবরক্ষণ অফিস হইতে বেতন উত্তোলন করিতে পারিতেন। ট্রেজারি রুলস এর বিধি-২০

ছুটিকালীন বেতন সম্পর্কে নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ এর বিধান: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “Salary on Earn Leave । ছুটিকালীন বেতন সম্পর্কে নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯ এর বিধান

  • md younus ali

    সরকারী বিভিন্ন অফিসে নিরাপত্তা প্রহরীগণ কিভাবে ছুটি পাইবে। অন্যান্য কর্মকর্তা বা কর্মচারীগণ যেভাবে সাপ্তাহিক ছুটি পায়, সেভাবে নিরাপত্তাকর্মীগণ ছুটি পায় না! তাহলে কি সাপ্তাহিক ছুটি নিরাপত্তা প্রহরীগণ পাবে না কিংবা ছুটির পরিবর্তে অন্যান্য কোন সুবিধা পাবে না?

  • সাপ্তাহিক ছুটি পাইবে। না পাইলে অতিরিক্ত সুবিধা হিসেবে অধিকাল বা টিফিন ভাতা পাইবে। তা না পাইলে পরিপূরক বা ক্ষতিপূরণ ছুটি পাইবে যখন সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *