সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

ইউ. এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড কিভাবে কিনব?

যারা বাংলাদেশের স্থায়ী নাগরিক নয় এবং বিদেশী নাগরিক এ দেশে কর্মরত তারাই কেবল ইউ. এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড ক্রয় করতে পারবেন।  ইউ.এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড (প্রবর্তনঃ ২০০২ খ্রিঃ)। যে মূল্যমানের বন্ড কেনা যাবে- ইউএস ডলার ৫০০; ইউএস ডলার ১,০০০; ইউএস ডলার ৫,০০০; ইউএস ডলার ১০,০০০ এবং ইউএস ডলার ৫০,০০০।

কোথায় পাওয়া যায়-

বাংলাদেশ ব্যাংক এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলী ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানী,যে কোন তফশিলী ব্যাংকের অথরাইজড ডিলার (AD) শাখা হতে ক্রয় করা যায়।

মেয়াদঃ ৩ (তিন) বছর।

মুনাফার হারঃ

ক্রমিক নংসঞ্চয় স্কিমের নামমেয়াদ (উত্তীর্ণ হইলে)বিদ্যমান মুনাফার হারক্রমিক ১-৯ এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জীভূত বিনিয়োগের পরিমাণ:
১৫,০০,০০০ টাকা পর্যন্ত১৫,০০,০০১ টাকা হতে ৩০,০০,০০০৩০,০০,০০১ টাকা হতে ৫০,০০,০০০৫০,০০,০০১ টাকা হতে তদূর্ধ্ব
পুনঃনির্ধারিত মুনাফার হার (%)
09

 

ইউ.এস ডলার

ইনভেস্টমেন্ট বন্ড

১ম বছরান্তে৫.৫০৫.৫০৫.৫০৫.৫০৫.৫০
২য় বছরান্তে৬.০০৬.০০৬.০০৬.০০৬.০০
৩য় বছরান্তে৬.৫০৬.৫০৬.৫০৬.৫০৬.৫০

যারা ক্রয় করতে পারবেনঃ অনিবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিক।

ক্রয়ের ঊর্ধ্বসীমা: ০১ (এক) কোটি টাকার সমপরিমাণ ইউ এস ডলার।

অন্যান্য সুবিধাঃ

(ক) মূল ও মুনাফা ইউএস ডলারে প্রদেয়;

(খ) স্বয়ংক্রিয়ভাবে একাধিক মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা বিদ্যমান;

(গ) ষান্মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়;

(ঘ) বন্ডের বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা রয়েছে;

(ঙ) নমিনী নিয়োগ করা যায় / পরিবর্তন ও বাতিল করা যায়;

(চ) হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যূর সুযোগ রয়েছে;

(ছ) এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত;

(জ) ১৫% থেকে ২৫% পর্যন্ত মৃত্যু-ঝুঁকির সুবিধা রয়েছে;

(ঝ) এফসি একাউন্ট থাকার বাধ্যবাধকতা নেই।

 

বি:দ্র: বিদেশীরা যাতে এ দেশ হতে উপার্জিত অর্থ বিনিয়োগ করতে পারে সেজন্যই মূলত এ বন্ড ক্রয় সুবিধা রাখা হয়েছে। এতে করে বিদেশীদের অর্থ দেশে বিনিয়োগের সুযোগ পাবে সরকার। ব্যাংক গুলো সাধারণত আমেরিকান ডলারের রেট ৮৪-৮৬ টাকা দিয়ে থাকে। সময় এবং ব্যাংক ভেদে এ রেট ভিন্ন হয়ে থাকে।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *