সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের অগ্রাধিকার নির্ধারণ এবং সুষ্ঠু বাস্তবায়ন নির্দেশনা ২০২২

প্রকল্পের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগের উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকা-২০১৮ সহ বিদ্যমান আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট-১১ শাখা 

www.mof.gov.bd

নং- ০৭.০০.০০০০.১১1.01.০০১.২০২২-৩৩৪ তারিখ: ০৩ জুলাই ২০২২

পরিপত্র

বিষয়: ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের অগ্রাধিকার নির্ধারণ এবং সুষ্ঠু বাস্তবায়ন।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধনের লক্ষ্যে, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকল্পে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহে এ/বি/সি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে নিম্নবর্ণিত পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে:

(ক) মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান এবং অধীনস্থ দপ্তর/সংস্থাসমূহের ‘এ’ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পসমূহ যথানিয়মে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন অব্যাহত থাকবে;

(খ) ‘বি’ ক্যাটাগরি প্রকল্পসমূহের ক্ষেত্রে জিওবি অংশের ২৫ শতাংশ সংরক্ষিত রেখে অনূর্ধ্ব ৭৫ শতাংশ ব্যয় করা যাবে;

(গ) ‘সি’ ক্যাটাগরি প্রকল্পসমূহের অর্থ ছাড় আপাতত স্থগিত থাকবে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান প্রয়ােজন অনুসারে ‘সি’ ক্যাটাগরির প্রকল্পসমূহে বরাদ্দকৃত অর্থ পুন:উপযােজনের মাধ্যমে (প্রযােজ্য ক্ষেত্রে পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের পূর্বানুমতি গ্রহণপূর্বক) ‘এ’ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পসমূহে ব্যয় করতে পারবে;

০২। প্রকল্পের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগের উন্নয়ন প্রকল্পের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকা-২০১৮ সহ বিদ্যমান আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে।

০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমােদক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

(মােহাম্মদ ওয়ালিদ হােসেন)

যুগ্মসচিব 

ফোন: ২২৩৩৮৭২০৩ 

 

উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পসমূহের অগ্রাধিকার নির্ধারণ এবং সুষ্ঠু বাস্তবায়ন নির্দেশনা ২০২২: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *