পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

২০২২-২৩ অর্থবছরে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে।

সরকারি দপ্তর সমূহের ২০২২-২৩ যে বরাদ্দ দেয়া তা থেকে ৫০% ব্যয় করা যাবে। অবশিষ্ট ৫০% অব্যয়িত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া যে কোন ধরনের যানবাহন কেনা বন্ধ থাকবে। এটি মূলত করা হয়েছে কারণ বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃছু সাধনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

(একই স্মারক নম্বর ও তারিখের স্থলাভিষিক্ত)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ বাজেট অনুবিভাগ-১, অধিশাখা-১

www.mof.gov.bd

নং-০৭.১০১.০২০.০০.০০.০০১.২০০৯-০১ তারিখ: ০৩ জুলাই ২০২২

পরিপত্র

বিষয়ঃ ২০২২-২৩ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত/হ্রাসকরণ।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃছু সাধনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ

(ক) নতুন/প্রতিস্থাপক হিসেবে সকল প্রকার যানবাহন ক্রয় (৪১১২১০১-মােটরযান’, ‘৪১১২১০২-জলযান’, ‘৪১১২১০৩-আকাশযান’) বন্ধ থাকবে;

(খ) শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ‘৩২১১১০৬-আপ্যায়ন ব্যয়’, ‘৩২৪৪১০১-ভ্রমণ ব্যয়’, ‘৩২৫৫১০৫-অন্যান্য মনিহারি’, ‘৪১১২২০২-কম্পিউটার ও আনুষঙ্গিক’, ‘৪১১২৩০৩-বৈদ্যুতিক সরঞ্জামাদি’ ও ‘৪১১২৩১৪-আসবাবপত্র’ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে;

(গ) দেশের অভ্যন্তরে প্রশিক্ষণের ক্ষেত্রে ৩২৩১৩০১-প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণ প্রতিষ্ঠান ব্যতীত) বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে; এবং

(ঘ) উপরের (ক), (খ) ও (গ)-এ বরাদ্দকৃত অর্থ অন্য কোন খাতে পুনঃউপযােজন করা যাবে না।

২।যথাযথ কর্তৃপক্ষের অনুমােদনক্রমে জারিকৃত এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

(মােহাম্মদ আনিসুজ্জামান)

উপসচিব

৯৫১৪১৪৬

ই-মেইলঃ anism321@finance.gov.bd

২০২২-২৩ অর্থবছরে কতিপয় খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০% ব্যয় করা যাবে: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *