আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

Ibas++ Tour Bill Submission New Rules । টিএ/ডিএ বিল তৈরি নিয়ে স্পষ্টীকরণ দেখুন

অনলাইনে আপনি ট্যুর বিল দাখিল করবেন-এক্ষেত্রে কি হারে কিভাবে দাখিল করবেন সে বিষয়ে স্পষ্টীকরণ নির্দেশনা জারি করা হয়েছে – Ibas++ Tour Bill Submission New Rules

ট্যুর বিল নিয়ে কি নতুন কোন সিদ্ধান্ত আসছে? – অর্থ বিভাগের ১৪/০৭/২০২২খ্রি. তারিখের 07.00.0000.173.34.007 .১৫(অংশ-২)-৭৮ নং প্রজ্ঞাপনমূলে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা পুনঃনির্ধারণ করা হয়, যা ০১/১০/২০২২খ্রি. তারিখ হতে কার্যকর হয়েছে। উক্ত প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় পাইলটিং শেষে 01/03/2023খ্রি. তারিখ হতে সকল সরকারি অফিসে iBAS++ এর মাধ্যমে অনলাইনে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিল কার্যক্রম শুরু হয়। iBAS++ এর মাধ্যমে দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা বিল দাখিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্ত নির্দেশক্রমে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কোন গ্রেড বা ক্যাটাগরি দূরত্ব অনুসারে কত হার পাবেন? ক্যটিগরি-২ এর ক্ষেত্রে ১৯৯ কি.মি. পর্যন্ত ভ্রমনের জন্য ১৫/- টাকা/কি.মি. হারে এবং ১৯৯ কি.মি. এর পরবর্তী প্রতি কি.মি. ভ্রমণের জন্য ১২/- টাকা/কি.মি. হারে প্রাপ্য হবেন এবং ক্যটিগরি ৩ ও ৪-এর ক্ষেত্রে ১৯৯ কি.মি. পর্যন্ত ভ্রমণের জন্য ৮/- টাকা/কি.মি. হারে এবং ১৯৯ কি.মি.-এর পরবর্তী প্রতি কি.মি. ভ্রমণের জন্য ৬/- টাকা/কি.মি. হারে প্রাপ্য হবেন;

দূরত্ব অনুসারে টিএ বিল নির্ণয়ের উদাহরণ- ধরা যাক, একজন ক্যাটিগরি ২-এর কর্মচারী ঢাকা হতে সড়ক পথে রংপুর যাবেন। ঢাকা থেকে সড়ক পথে রংপুরের দূরত্ব ৩০৪ কি.মি.। এক্ষেত্রে, ১৯৯ কি.মি. পর্যন্ত ১৫/- টাকা/কি.মি. হারে এবং অবশিষ্ট দূরত্ব অর্থ্যাৎ, ১০৫ কি.মি. এর জন্য ১২/-টাকা/কি.মি. হারে প্রাপ্য হবেন। মোট ভ্রমণ ভাতার পরিমান হবে=(১৯৯×১৫)+(১০৫×১২) =৪২৪৫/- টাকা।

দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতা বিল / ট্যুর বিল তৈরির ক্ষেত্রে অবশ্যই অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে

একই উপজেলার অভ্যন্তরে ৮ কি.মি. এর অধিক দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে online system কার্যকর হবার পূর্ব পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বিল দাখিল চলমান থাকবে।

Caption: Check New Rules PDF File

ভ্রমনের ম্যানুয়াল বিল কি আর দাখিল করা যাবে না?

বিমানে ভ্রমণের ক্ষেত্রে অর্থ বিভাগের ১৪/০৭/২০২২ খ্রি. তারিখের ৭৮নং প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী ভ্রমণ শুরুর স্থান হতে গন্তব্যস্থলের দূরত্ব পর্যন্ত বিমানযোগে ভ্রমণের জন্য নির্ধারিত হার প্রযোজ্য হবে।  যে কোন ভ্রমণের জন্য অগ্রিম গ্রহণ ও সমন্বয়ের ক্ষেত্রে Online System কার্যকর হবার পূর্ব পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বিল দাখিল করা যাবে।

উচ্চপদস্থ কর্মকর্তার ট্যুর ডাইরি কে মঞ্জুর করবে? মন্ত্রণালয়/বিভাগের সচিব/সিনিয়র সচিব, সামরিক বাহিনীর মেজর জেনারেল ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং অধস্তন আদালতের জেলা জজ পদ মর্যাদার কর্মকর্তা ব্যতীত অন্যান্য সকল পর্যায়ের কর্মকর্তাগণের ট্যুর ডাইরি নিয়ন্ত্রণকারী কর্তৃক অনুমোদিত হতে হবে।

ভ্রমণ ভাতা বিধি ২০২৩ । নতুন নিয়মে ভ্রমণ ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ হয়েছে

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *