ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

Ambulance Toll BD । সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল কি মাফ?

অতি জরুরী মুহুর্তে সড়ক, ফেরি এবং সেতুসমূহে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে মুমুর্ষু রোগী বহনকালীন টোল রোগী বা রোগীর পরিবারকে টোল প্রদান করতে হবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ

www.rthd.gov.bd

স্মারক নং: ৩৫.০০.০০০০.০৬০.৩৫.০০৫.১৯.২৯ তারিখ: ০৬.০২.২০২০

প্রজ্ঞাপন

অর্থ বিভাগের ০৭.০০.০০০০.১৪৪.৩২.১১৩.২০১৩.১৬ সংখ্যক স্মারকে বর্ণিত সম্মতির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক, ফেরি এবং সেতুসমূহে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে মুমুর্ষু রোগী বহনকালীন টোল এর সমপরিমাণ অর্থ সেবা প্রদানকারী কর্তৃক অ্যাম্বুলেন্স এর চার্জ হতে হ্রাস করার শর্তে সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল এতদ্বারা মওকুফ করা হলো।

০২. জনস্বার্থে জারিকৃত এ আদেশ ০১ মার্চ ২০২০ তারিখ হতে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(ফাহামিদা হক খান)

উপসচিব

ফোন: ৯৫৫৫৩২৩

সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন সংগ্রহ করুন: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *