সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

রাজস্ব প্রশাসন ও সাধারণ প্রশাসন ব্যত্যয় ২০২৫ । বিধি বহির্ভূত ভাবে বদলি/পদায়ন ও পদোন্নতি দেওয়া হয়েছে?

সাধারণ প্রশাসনের কর্মচারীদের নিয়ম/বিধি ভঙ্গ করে রাজস্ব প্রশাসনে পদোন্নতি প্রদান করা যাবে না-রাজস্ব প্রশাসন ও সাধারণ প্রশাসন ব্যত্যয় ২০২৫

রাজস্ব প্রশাসনের কাজ কি? – জেলা প্রশাসনের রাজস্ব শাখাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর তত্ত্বাবধানে ও রেভিনিউ ডেপুটি কালেক্টর এর নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন নিষ্পত্তিকরণ, আশ্রয়ণ/ আবাসনে কক্ষ বরাদ্দের আবেদন নিষ্পত্তিকরণ, অকৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন নিষ্পত্তিকরণ, হাট- বাজারের চান্দিনা ভিটির একসনা লাইসেন্স প্রদান, ভূমি সংক্রান্ত যে কোন আবেদন নিষ্পত্তিকরণ, নামজারীর বিরুদ্ধে আপীল গ্রহণ ও নিষ্পত্তিকরণ, পরিদর্শন প্রতিবেদন প্রেরন, গোপনীয় প্রতিবেদন প্রেরন, পত্র গ্রহন ও পত্র জারী, রাজস্ব প্রশাসনের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সংস্থাপন বিষয়াদি, উপজেলা / ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ/ মেরামত ইত্যাদি কাজ সম্পন্ন করে থাকে।

সাধারণ শাখা কি? সংস্কৃতিসেবা ও অসচ্ছল সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অনকূলে চেক বিতরণ করা হয়। মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও অন্যান্য দপ্তর হতে চাহিত তথ্যাদি সংগ্রহ ও প্রেরণ করা হয়। জেলা প্রশাসকের প্রশাসনিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত কাজ সম্পন্ন করে থাকে।

এক নিয়োগবিধির লোক কি অন্য বিধির পদে পদায়ন করা যাবে? না। কোন দপ্তর/সংস্থার সংশ্লিষ্ট বিদ্যমান নিয়োগ বিধিমালা/ প্রবিধানমালা অনুসরণপূর্বক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ সম্পূর্ণ পৃথক দুটি নিয়োগ বিধিমালা। নিয়োগ বিধিমালা পৃথক হওয়ায় এক নিয়োগ বিধিমালার আওতায় নিয়োগপ্রাপ্ত কর্মচারীকে অন্য না বিধিমালায় পদোন্নতি ও পদায়ন করা হয়ে থাকলে তা বিধিসম্মত হয় না।

সরকারি নিয়োগ বিধি একই না হলে পদায়ন /পদোন্নতি দেওয়া যায় না / নিয়োগ বিধি ভিন্ন হলে পদায়ন করা যায় না

Caption: web info

জেলা প্রশাসক কার্যালয় ২০২৫ । রাজস্বখাতে কি কি পদ রয়েছে?

  1. প্রশাসনিক কর্মকর্তা
  2. সহকারী প্রশাসনিক কর্মকর্তা
  3. প্রধান সহকারী
  4. উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা
  5. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
  6. হেড এ্যাসিস্ট্যান্ট- কাম- একাউন্ট্যান্ট
  7. উচ্চমান সহকারী/প্রধান সহকারী কাম হিসাব সহকারী
  8. নাজির কাম ক্যাশিয়ার
  9. সার্টিফিকেট পেশকার
  10. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
  11. মিউটেশন- কাম-সার্টিফিকেট সহকারী
  12. ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী
  13. সার্টিফিকেট সহকারী
  14. অফিস সহায়ক

বিধি বহির্ভূতভাবে রাজস্ব প্রশাসনে প্রধান সহকারী-কাম-হিসাবরক্ষক পদে পদোন্নতির মতামত?

রাজস্ব প্রশাসনে নিয়োগ প্রাপ্ত হেড এ্যাসিস্ট্যান্ট- কাম- একাউন্ট্যান্ট, উচ্চমান সহকারী/প্রধান সহকারী কাম হিসাব সহকারী, নাজির কাম ক্যাশিয়ার, সার্টিফিকেট পেশকার, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিউটেশন- কাম-সার্টিফিকেট সহকারী, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী, সার্টিফিকেট সহকারী সমপদসহ অন্যান্য কর্মচারীদের সাধারণ প্রশাসনে অথবা সাধারণ প্রশাসনের কর্মচারীদের রাজস্ব প্রশাসনে বদলি/পদায়ন/পদোন্নতি প্রদান কোন ক্রমেই সমীচীন নয়। রাজস্ব প্রশাসনে নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের সাধারণ প্রশাসনে এবং সাধারণ প্রশাসনের কর্মচারীকে রাজস্ব প্রশাসনে বদলি/পদায়ন/পদোন্নতি প্রদান করা যাবে না।

   
   
   
author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *