Govt. Dual Citizenship Policy 2024 । বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণে চাকরি চলে যায়?
সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪০ নম্বর অনুচ্ছেদ মোতাবেক কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিতে পারিবেন না, উক্ত বিধান লঙ্ঘন করিয়া বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিলে, সরকার বা, ক্ষেত্রমত, নিয়োগকারী কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, তাহার চাকরি অবসানের আদেশ প্রদান করিতে পারিবে-Govt. Dual Citizenship Policy 2024
বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিবার কারণে চাকরির অবসান
৪০। (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোনো সরকারি কর্মচারী বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিতে পারিবেন না।
(২) কোনো কর্মচারী উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করিয়া বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিলে, সরকার বা, ক্ষেত্রমত, নিয়োগকারী কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শাইবার যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিয়া, তাহার চাকরি অবসানের আদেশ প্রদান করিতে পারিবে।
(৩) উপ-ধারা (২) এর অধীন আদেশ প্রদানের ক্ষেত্রে কোনো বিভাগীয় কার্যধারা রুজু করিবার প্রয়োজন হইবে না।
(৪) উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত আদেশ চূড়ান্ত হইবে।

বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করিবার কারণে চাকরির অবসান সম্পর্কে বিস্তারিত জানতে সরকারি চাকরি আইন ২০১৮ দেখুন: ডাউনলোড
- এক দশকে পে-স্কেল বাস্তবায়ন হয়নি: নবম পে-স্কেল চালুর উদ্যোগ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ কি কি?
- নামেই পদোন্নতি, বাস্তবে যেন বিদ্রূপ! মাত্র ২৫০ টাকার স্কেল বৃদ্ধিতে নিম্নশ্রেণির কর্মচারীর কপালে প্রহসন
- জিও (GO) জারির ৩৫ দিনের মধ্যে বিদেশযাত্রা: শেষ দিন কোনটি? সরকারি বিধান নিয়ে বিভ্রান্তি দূর করার বিশ্লেষণ
- সকল সরকারি কর্মচারীর তথ্য GEMS-এ অন্তর্ভুক্তির নির্দেশনা, ১–২০ গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য হালনাগাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ
- পুনঃস্থাপিত পেনশনার মারা গেলে স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানও পাবেন পুনঃস্থাপিত পেনশন সুবিধা



