পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Govt Job Death Facilities 2024 । চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়?

জনপ্রশাসন মন্ত্রণালয় বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারের সদস্যদেরকে ৮,০০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়-Govt Job Death Facilities 2024

মাসিক কল্যাণভাতা: কোন সরকারি কর্মচারী মৃত্যুবরণ অথবা অক্ষম হলে তার পরিবারকে অনধিক ১৫ বছর পর্যন্ত ২,০০০/- টাকা হারে কল্যাণ ভাতা প্রদান করা হয় এবং কর্মকর্তা/ কর্মচারী অবসর গ্রহণের ১০ বছরের মধ্যে মৃত্যুবরণ করলে মৃত্যুর তারিখের পরের দিন হতে ১০ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত কল্যাণভাতা পাবেন।

যৌথবীমার এককালীন অনুদান: চাকরিরত অবস্থায় কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ করলে তার পরিবারকে উক্ত কর্মচারীর শেষ প্রাপ্ত মাসিক মূল বেতনের ২৪ মাসের সমপরিমাণ অর্থ বা অনূর্ধ ২ লাখ টাকা যৌথবীমার এককালীন অনুদান প্রদান করা হয়।

দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান: চাকরিরত অবস্থা কর্মকর্তা/ কর্মচারী মৃত্যুবরণ করলে পরিবারকে ৩০,০০০/- টাকা দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান প্রদান করা হয়।

চাকরিকাল পেনশনযোগ্য না হলে: একজন সরকারি কর্মচারীর চাকরিকাল ৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করেন তবে তার পরিবারকে তার শেষ আহরিত ৩টি মূল বেতনের সমপরিমাণ হারে এককালীন বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ক্রেডিট: মো: সালেহীন সিকদার

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “Govt Job Death Facilities 2024 । চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে কি কি সুবিধা পাওয়া যায়?

  • সরকারি চাকরি 5 বছর 10মাস করে মারা গেছেন সেই এখনো 6 মাসে বেশি সময় পার হয়ে গেছে কাগজ পত্র দাখিল করে নাই সেই কি সব সুবিধা পাবে

  • অবশ্যই পাবে। তবে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হবে কেন সে দাখিল করে নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *