নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

Head of Organization Leave Process bd । ছুটি বা অনুপস্থিতির তথ্য ছুটি ও তথ্য সেল কে অবহিত করতে হবে?

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীনস্ত সরকারি/আধা-সরকারি সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তরের জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণের জেলা সদর হইতে অনুস্থিতির তথ্য “ছুটি ও তথ্য সেল” হতে নিয়ে মন্ত্রী বা রাষ্ট্রপতি যাবেন সংশ্লিষ্ট জেলায়-Head of Organization Leave Process bd

দপ্তর প্রধান কিভাবে ছুটি নিবে? অনুপস্থিতি বা ছুটি সংক্রান্ত যাবতীয় তথ্য “ছুটি ও তথ্য সেল” এ অবহিত রাখতে হবে।মহামান্য রাষ্ট্রপতি বা মন্ত্রীগণ সংশ্লিষ্ট জেলায় গেলে “ছুটি ও তথ্য সেল” হতে তথ্য নিয়ে ভিজিট/সফর  করতে যাবেন। জেলা সদর ত্যাগ করতে হলে ছুটি ও তথ্য সেল এ তথ্য রেখে যেতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সংস্থাপন মন্ত্রণালয়

শাখা জেএ-২

নং সম(জেএ-২)/১৫/৮৯-৭১২ তারিখ: ৯ অগ্রাহায়ন ১৩৯৭, ২৪ নভে: ১৯৯০ ইং

স্মারকপত্র

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীনস্থ সরকারি/আধা সরকারি সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তরের জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণের জেলা সদর হইতে অনুপস্থিত প্রসেঙ্গ।

বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীনস্থ সরকারি/আধা সরকারি সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তরের জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণের জেলা সদর হইতে অনুপস্থিত সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সরকার নিম্নরুপ সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন।

(ক) সংস্থাপন মন্ত্রণালয়ের ১১-৩-১৯৮৯ ইং তারিখের, সম(জেএ-২)-১৫/৮৯-৫৬/১(১০০) নং স্মারকমূলে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকের দপ্তরে গঠিত “ছুটি সেল” এর নাম পরিবর্তন করিয়া “ছুটি ও তথ্য সেল” করা হইল। এই সেলগুলি জেলা পর্যায়ের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের অধীনস্থ সরকারি/আধা সরকারি সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তরের জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণের জেলা সদর হইতে অনুপস্থিত সম্পর্কে সঠিক তথ্যের ভান্ডার হিসাবে কাজ করিবে।

(খ) জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জজ ব্যতিরেকে, জেলা পর্যায়ে কর্মরত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সকল অফিস প্রধানগণ নিজ নিজ যাবতীয় ছুটি, ভ্রমণ অথবা অন্য কোন কারণে স্বীয় জেলা সদর ত্যাগের পূর্বেই জেলা প্রশাসকের দপ্তরের গঠিত ছুটি ও তথ্য সেলে প্রয়োজনীয় তথ্যাদি সংযুক্ত ছক (পরিশিষ্ট-ক) অনুযায়ী নিয়মিতভাবে প্রেরণ করিবেন।

২। প্রতিটি মন্ত্রণালয়/বিভাগ তাহাদের অধীনস্থ সরকারি/আধা-সরকারি সংস্থা/স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা/অধিদপ্তর/পরিদপ্তরের জেলা পর্যায়ের দপ্তর প্রধানগণের নিকট উপরোক্ত সরকারি সিদ্ধান্তসমূহ সুষ্ঠুভাবে পালনের জন্য অবিলম্বে প্রেরণ করিবে।

৩। জেলা প্রশাসকগণ তাঁহাদের কার্যালয়ে “ছুটি ও তথ্য সেল” এর কার্যক্রম সম্পর্কে ব্যক্তিগতভাবে লক্ষ্য রাখিবেন। মহামান্য রাষ্ট্রপতি অথবা মাননীয় মন্ত্রী মহোদয়ের যে কোন জেলায় সফরকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পর্যায়ের দপ্তর প্রধানগণের অনুপস্থিতিতে সম্পর্কে “ছুটি ও তথ্য সেল” এ সংগৃহীত তথ্যের ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি বা মাননীয় মন্ত্রী মহোদয়গণকে অবহিত করিবেন।

কে এম রাব্বানী

সচিব

এ সংক্রান্ত স্মারক পত্রটির JPEG সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

পরিশেষে, পরামর্শ হলো আপনি উক্ত তথ্যগুলো জানুন এবং অপরকে জানান। আরও কোন তথ্য জানার থাকলে ইমেইল করুন: alaminmia.tangail@gmail.com এ।

 

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *