আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

iBAS++ Eid Ul Fitr March 2026 । ঈদ উল ফিতর বোনাস বিল কি দাখিল করা যাচ্ছে?

প্রতি বছরই মুসলিম সরকারি কর্মচারীগণ ঈদুল ফিতর উদযাপনের জন্য তাদের নিজ মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসাবে পেয়ে থাকেন। হিন্দু ধর্মাবলম্ভীগণ দূর্গাপূজায় দুটি মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা একত্রে দূর্গাপূজোয় গ্রহণ করে থাকেন-iBAS++ Eid Ul Fitr March 2026

আইবাস++ এ বোনাস বিল দাখিল করা যাচ্ছে? হ্যাঁ। চলতি বছর ঈদ উল ফিতর উৎসব ভাতার বিল বা বোনাস বিল দাখিল করা যাচ্ছে ।  অনলাইনে ঈদ উল ফিতর বিল দাখিল করার ক্ষেত্রে বাজেট থাকা আবশ্যক। অনলাইনে এসডিও ও ডিডিও বিল দাখিল করতে পারবেন। হ্যাঁ অনলাইনে আজ হতেই বিল দাখিল করতে পারবেন। ঈদুল ফিতর (আরবি: عيد الفطر‎‎‎, ‘ঈদ আল-ফিতর’, ‘ঈদের দিন’, ‘রোজা ভাঙার উৎসব’ অর্থে) ইসলাম ধর্মাবলম্বীদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের অন্যতম। রমজান মাসের দীর্ঘ এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিনে এই উৎসব পালিত হয়।

ঈদ উল ফিতর কি রোজার ঈদ? হ্যাঁ।  ঈদুল ফিতর রমজান মাসের রোজার সমাপ্তি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশের দিন। দিনটি মুসলমানদের আত্মসংযম, ধৈর্য্য, এবং পাপ থেকে মুক্তির প্রতীক। ঈদের দিন সকল মুসলমান ঈদের নামাজ পড়ে, একে অপরের সাথে ঈদ বার্তা বিনিময় করে এবং সামাজিক ঐক্য ও সম্প্রীতি প্রদর্শন করে। ঈদের ঈদের সকালে ঈদের নামাজ আদায় করা হয়। ঈদের নামাজের পূর্বে গরিব-দুঃখীদের জন্য ফিতরা বিতরণ করা হয়। ঈদের দিন সকলে একে অপরকে “ঈদ মোবারক” বলে শুভেচ্ছা জানায়। ঈদের দিন আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাৎ করা হয়। ঈদের দিন বিভিন্ন ধরণের বিশেষ খাবার পরিবেশন করা হয়। ঈদের দিন বিভিন্ন খেলাধুলা ও বিনোদনের আয়োজন করা হয়। ঈদের পূর্ব প্রস্তুতি হিসেবে বোনাস বিলটি আগে ভাগে পাওয়া খুবই জরুরি।

এখন কি উৎসব ভাতার বিল সাবমিট করা যাচ্ছে? যে সমস্ত অফিসে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট প্রধান অফিস কর্তৃক এন্ট্রি করা হয়েছে তারা বিল সাবমিট করতে পারছে। পূর্ণ বাজেট নয়, শুধুমাত্র উৎসব ভাতা এন্ট্রি না দেয়া পর্যন্ত কোন ভাবে বিল সাবমিট করা যাবে না। কোন বিল Submit বা Save করার সময়ই i বাটনে ক্লিক করে Budget Availability দেখা যায়। উক্ত খাতে কত টাকা অবশিষ্ট আছে তা আই বাটনে ক্লিক করে দেখা যাবে। Ibas++>Budget Execution> Online Pay Bill> Staff Pay Bill entry> Select Fiscal Year, Month, EID Ul Azha>GO> Employee All>Save and Employee Pay Bill Submission>Select Fiscal Year>Accounting Month>Submit করলেই কাজ শেষ।

কর্মকর্তা ও কর্মচারীদের উৎসব ভাতার বিল দাখিল করার নিয়ম । কর্মকর্তাদের ক্ষেত্রে উৎসব ভাতার বিল কিভাবে বের করতে হবে?

কর্মকর্তাদের ক্ষেত্রে বিল সাবমিটের পর আপনি প্রথমে Report>Paybill Reports>Report Select From List >Details of my Festival bill সিলেক্ট করতে হবে। তারপর অর্থ বছর ও টোকেন নম্বর ব্যবহার করে Run Report করলেই উৎসব ভাতার বিল দেখা যাবে এবং প্রিন্ট করা যাবে।

ibas++ festival bill Entry and Submit

উৎসব ভাতার বিল দাখিল করার নিয়ম ২০২৬ । কিভাবে কর্মচারীদের উৎসব ভাতার বিল দাখিল করবেন?

  • প্রথমে ibas++ এ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন। লগিন শেষ করা পর আপনি বাজেট এক্সিকিউশনে প্রবেশ করবেন।
  • কর্মচারীদের ক্ষেত্রে Budget Execution>Online Pay bill>Staff Festival Bill Entry এ গিয়ে বিল এন্ট্রি করতে হবে।
  • যে সকল কর্মচারীদের বাংলা নববর্ষ ভাতা দেওয়া হবে তালিকা থেকে তাদের সিলেক্ট করে Save করে বিল এন্ট্রি সম্পন্ন করতে হবে।
  • তারপর আপনি Employee Pay Bill Submission এ গেলে এন্ট্রিকৃত বিলটি দেখতে পারবেন।
  • Staff Summary গিয়ে সবার বিল এমাউন্ট চেক করে Submit বাটনে ক্লিক করলেই আপনি বিলটি Accounts অফিসে চলে যাবে।
  • বিল সাবমিট করে টোকেন নম্বরটি Copy করে নিয়ে Report Option এ চলে যান।

কর্মচারীদের ক্ষেত্রে উৎসব ভাতার বিল কিভাবে বের করতে হবে?

বিল দাখিল করার এখন আমরা সবাই জানি। যদি এক্ষেত্রে কারও সমস্যা হয় তাহলে এই লিংক থেকে দেখে নিন iBAS++ এ ঈদুল ফিতরের বিল দাখিল করা যাচ্ছে। উৎসব ভাতার বিল Submit করা শেষ করে আপনি রিপোর্টস অপশনে যাবেন। Reports এ গিয়ে বেতন বিল যেভাবে বের করতেন ঠিক একই ভাবে Eid-Ul-Azha টিও বের করবেন। Reports>Staff Bill>Staff Bill Summary সিলেক্ট করে টোকেন নম্বর সহ তথ্য ইনপুট দিয়ে Bangla Language সিলেক্ট করে Staff Summary Report বের করে নিবেন। একই পদ্ধতি অনুসরণ করে Details Bill বের করে প্রিন্ট করে নিবেন।

উৎসব ভাতার ক্ষেত্রে কি ডিডিও কর্তৃক বিল ফরওয়ার্ড করতে হয়?

জি। পূর্বে উৎসব ভাতা অটো ফরওয়ার্ড হয়ে যেতে। তাই দাখিল করার পরই টোকেন নম্বর পড়ে যায়। নববর্ষ ভাতা বা যে কোন উৎসব ভাতার ক্ষেত্রে বিল ফরওয়ার্ড করার প্রয়োজন পড়ে না। বিল কিভাবে বের করবেন তার ভিডিও দেখে নিতে পারেন। iBAS++ এ ঈদ বোনাস এবং নববর্ষ ভাতা এর বিল সাবমিট করা যাচ্ছে। এবার নতুন নিয়মে স্যালারি এর মত দ্বিতীয় বার বিলটি ফরওয়ার্ড করতে হবে অন্যথায় টোকেন নাম্বার পড়বে না।

উৎসব ভাতার বিল পুরাতন বেসিক অর্থাৎ মে মাসের মূল বেতন অনুসারেই দাখিল হচ্ছে। আইবাস++ বিধি অনুসারে অটোমেটিক মে/২৩ মাসের বেসিক কেই উৎসব ভাতা হিসাবে দেখাচ্ছে। সর্বশেষ আহরিত মূল বেতনই উৎসব ভাতা হিসাবে গণ্য হইবে। ধন্যবাদ

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

One thought on “iBAS++ Eid Ul Fitr March 2026 । ঈদ উল ফিতর বোনাস বিল কি দাখিল করা যাচ্ছে?

  • Md Israfil Hosaain

    hello Hi I am government service employer ID CEO Washington Dc At present name.MD israfil hossain /8801646125107 Mobil one check list date 09th march 2026 year well congratulation Bangladesh service rolls IBAS++ salary registration pay order indeed month salary between sending money amen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *