সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

Online কোর্স-এ অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাগণের নিকট থেকে আবেদনপত্র আহবান।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকায় আগামী ০৪/০৭/২০২১ হতে ০১/০৯/২০২১ তারিখ পর্যন্ত ৬০ দিন মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারের উপসচিব এবং সমপর্যায়ের বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের জন্য ১৩৩ তম উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স (এসিএডি) পরিচালিত হবে। উক্ত কোর্সে অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাগণকে সংযুক্ত (আবেদন পত্র ছক) পূরণ পূর্বক আগামী ১৭/০৬/২০২১ তারিখ (বৃহস্পতিবার) বিকাল ৫.০০ টার মধ্যে (সফট কপি-patcacad2021@gmail.com এই ইমেইলে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

অভ্যন্তরীণ প্রশিক্ষণ-১ শাখা

www.mopa.gov.bd

নং-০৫.০০.০০০০.২০০.২৫.০৩২.২০.১৭১; তারিখ: ০৭/০৬/২০২১

বিষয়: ১৩৩তম উচ্চতর প্রশাসন ও উন্নয়ন (এসিএডি) Online কোর্স-এ অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাগণের নিকট থেকে আবেদনপত্র আহবান।

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকায় আগামী ০৪/০৭/২০২১ হতে ০১/০৯/২০২১ তারিখ পর্যন্ত ৬০ দিন মেয়াদে জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারের উপসচিব এবং সমপর্যায়ের বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের জন্য ১৩৩ তম উচ্চতর প্রশাসন ও উন্নয়ন কোর্স (এসিএডি) পরিচালিত হবে। উক্ত কোর্সে অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাগণকে সংযুক্ত (আবেদন পত্র ছক) পূরণ পূর্বক আগামী ১৭/০৬/২০২১ তারিখ (বৃহস্পতিবার) বিকাল ৫.০০ টার মধ্যে (সফট কপি-patcacad2021@gmail.com এই ইমেইলে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শর্তাবলী:

ক) বিপিএটিসি কর্তৃক কোর্সটি Online -এ পরিচালিত হবে;

খ) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর অনুকূলে সংশ্লিষ্ট প্রশিক্ষণ খাতে বরাদ্দকৃত অর্থ হতে মনোনীত কর্মকর্তাগণের কোর্স ফি এবং এ প্রশিক্ষণ বাবদ অন্যান্য ব্যয় নির্বাহ করা হবে;

গ) কোর্স শুরুর তারিখে আবেদনকারী কর্মকর্তার বয়স অনুর্ধ্ব ৫৬ বছর হতে হবে।

ঘ) আবদেনপত্র ছকের নির্ধারিত স্থানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন / সুপারিশ অবশ্যই থাকতে হবে। চূড়ান্ত মনোনয়নের পর কোনক্রমেই কোর্স হতে অব্যাহতির আবেদন গ্রহণযোগ্য হবে না;

ঙ) চাহিদা/ প্রয়োজনের তুলনায় আবেদনকারী কর্মকর্তার সংখ্যা বেশি হলে জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনয়ন প্রদান করা হবে; এবং

চ) নির্ধারিত ছকে আবেদনপত্র প্রাপ্তির পর চূড়ান্ত মনোনয়নের তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

(মো: আবদুর রউফ মিয়া)

উপসচিব

ফোন: ৯৫১৫৫২৫

১৩৩তম উচ্চতর প্রশাসন ও উন্নয়ন (এসিএডি) Online কোর্স-এ অংশগ্রহণে আগ্রহী কর্মকর্তাগণের নিকট থেকে আবেদনপত্র আহবান: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *