সার্ভিস রুলস । নীতি । পদ্ধতি । বিধি

এসআরও Statutory Rules & order বলতে কি বোঝায়?

সরকার কর্তৃক প্রণীত সকল আইন, বিধি, প্রবিধান, উপ-আইন, আদেশ, বিজ্ঞপ্তি ইত্যাদি একটি পরিচিতি নম্বর দেওয়া হয়। সংসদ কর্তৃক প্রণীত সংসদের অইনে এবং অধ্যাদেশে আইন/ অধ্যাদেশ নম্বর দেওয়া হয়, উহাই এসআরও নম্বর।

এই এসআরও SRO নম্বর প্রদান পূর্বক সংশ্লিষ্ট আদেশ, বিধি ও প্রবিধানকে বিধিবদ্ধ মর্যাদা দেওয়া হয়। আইনের নম্বর এবং এস আর ও নম্বর প্রদানের এখতিয়ার কেবল আইন মন্ত্রণালয়ের লিজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের। ইহাছাড়া এসআরও নম্বর প্রদানপূর্বক গেজেট প্রকাশের দায়িত্বও উক্ত বিভাগের। ইহা ছাড়া এসারও নম্বর প্রদানের জন্য সংশ্লিষ্ট আদেশ, বিধি ও প্রবিধান লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক ভেটিংকৃত হইতে হয়।

কোন বিধি, প্রবিধান এস.আর.ও হিসাবে জারি করিতে হইলে প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণান্তে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং অনুসারে তারিখবিহীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তিনটি কপি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে এস.আর.ও নম্বরের জন্য প্রেরণ করিবে এবং একইসংগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ ও উহার অধীনস্ত দপ্তর/ অধিদপ্তরে ব্যবহারের জন্য প্রকাশিত প্রজ্ঞাপনের কত কপি প্রয়োজন উহার উল্লেখ করিবে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এস.আর.ও নম্বর প্রদানপূর্বক উহা গেজেটে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *