আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

Payfixation gov bd । Pay Fixation vs iBAS++ বেতন পার্থক্য সমস্যার সমাধান।

প্রতি বৎসর ১লা জুলাইতে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বাৎসরিক ইনক্রিমেন্ট স্বয়ংক্রীয়ভাবে জেনারেট হয় ৷ কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন কারনে অনেকের ইনক্রিমেন্ট স্বয়ংক্রীয়ভাবে জেনারেট হয় না ৷ ফলে অালোচ্য কর্মকর্তার ইনক্রিমেন্ট এর gap থেকে যায় ৷

১. Google search এ “pay fixation” টাইপ করে search দিবেন এবং তালিকা থেকে ইনক্রিমেন্ট লিখাটি select করবেন ৷

২. এই ধাপে অনলাইন বেতন বিবরনীর অনেকগুলি অপশন দেখতে পাবেন ৷ এই অপশন গুলি থেকে “ইনক্রিমেন্ট” অপশনটি select করবেন৷

৩. এই ধাপে information সংক্রান্ত option পাবেন ৷ “Yes” হঁা ক্লিক করবেন ৷

৪. এই ধাপে অনেকগুলি ক্যাটাগরি দেখতে পাবেন ৷ যার ক্ষেত্রে যেই ক্যাটাগরি প্রযোজ্য সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ৷ ভূল ক্যাটাগরি select করলে অাপনি ইনক্রিমেন্ট তথ্য পাবেন না ৷ কারন ক্যাটাগরি ভিত্তিক online pay fixation করা হয়েছে ৷ অাপনারা logo দেখলে ক্যাটাগরি বুঝতে পারবেন ৷ অাপনি রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি বা জুডিশিয়াল ক্যাটাগরির না হন তাহলে “বেসামরিক” select করবেন ৷

৫. এই ধাপে একটি dilog box পাবেন ৷ এই dilog box এ অাপনার ১৭/১০ সংখ্যার NID এবং বেতন নির্ধারনের verification নম্বর (যেই NID দিয়ে বেতন নির্ধারন করা হয়েছিল ও বেতন নির্ধারনের জন্য সিষ্টেম থেকে যেই verification নম্বর স্বয়ংক্রীয়ভাবে জেনারেট হয়েছিল সেটি) টাইপ করবেন এবং captcha পূরন করে Login বাটনে click করলে পরের ধাপে যাবেন ৷

৬. এই ধাপে অাপনার মোবাইলে ৪ সংখ্যার একটি verification code প্রেরনের জন্য “OK ” বাটনে ক্লিক করবেন ৷ তখন online pay fixation এ অাপনি যে মোবাইল নম্বর দিয়েছেন সেই নম্বরে ৪ সংখ্যার একটি verification code এর SMS পাবেন ৷

৭. এই ধাপে প্রাপ্ত verification code টি ইনপুট দিয়ে “validate” বাটনে ক্লিক করলেই অাপনার পেইজে প্রবেশ করতে পারবেন৷ যদি verification
code না পান তাহলে Resend code বাটনে ক্লিক করবেন ৷ তখন verification code টি পেলে
“validate” বাটনে ক্লিক করলেই অাপনার পেইজে প্রবেশ করতে পারবেন৷

৮. পেইজে দুটি option অাছে :
A) ENTRY
B) PRINT

৯. Entry সাইডে প্রবেশ করলে অাপনার বৎসরভিত্তিক ইনক্রিমেন্ট গুলি select করে দেখতে পাবেন ৷
Print সাইডে যেয়ে print নিতে পারবেন ৷

**** যদি কোন বৎসরের ইনক্রিমেন্ট দেখতে না পান অথবা page blank থাকে তাহলে বুঝতে হবে যে technical কোন সমস্যার কারনে অাপনার pay fixation এ বাৎসরিক ইনক্রিমেন্ট স্বয়ংক্রীয়ভাবে জেনারেট হয় নি ৷ তখন অাপনি সংশ্লিষ্ট Accounts officer এর সাথে যোগাযোগ করবেন ৷ Accounts officer ইনক্রিমেন্ট add করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে ৷


**** যদি মোবাইল নম্বর ভূল থাকে তা সংশোধন করা খুবই জরুরী ৷ acounts অফিসে যেয়ে সংশোধন করতে হবে ৷ মোবাইল নম্বর ভূল কিংবা অন্য কারও হয়ে থাকে তাহলে verification code টি পাওয়া যাবে না ৷ মোবাইলে প্রপ্ত verification code না পেলে অাপনি অাপনার পেইজে প্রবেশ করতে পারবেন না ৷
* উপরে 1 হতে 8 পর্যন্ত ক্রমিকে বর্ণীত ধাপগুলির সাথে মিল রেখে সিরিয়াল ৮ টি ছবির স্ক্রীনসট upload করেছি ৷ প্রয়োজনে ছবির ধাপ এর সিরিয়াল অনুযায়ী অাপনি ধাপের কমান্ডগুলো দিয়ে যান ৷ অাশা করি অাপনি অাপনার ইনক্রিমেন্ট পেইজে প্রবেশ করতে পারবেন ৷ পেইজে প্রবেশ করার পর iBAS++ এর মূলবেতন এর সাথে online pay fixation এর মূল বেতন মিল অাছে কিনা সহজেই বুঝতে পারবেন ৷

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “Payfixation gov bd । Pay Fixation vs iBAS++ বেতন পার্থক্য সমস্যার সমাধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *