পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

প্রাইমারি স্কুল পেনশন হিসাব ২০২৬ । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন হিসাব কি ভিন্ন হয়?

সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য পেনশনের হিসাব একই হয়ে থাকে। পেনশন নির্ধারণের ক্ষেত্রে একই সূত্র বা পলিসি ব্যবহৃত হয়ে থাকে -প্রাইমারি পেনশন হিসাব ২০২৬

সরকারি প্রাইমারী বা প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারের রাজস্বখাতভূক্ত কর্মচারী হিসাবে শিক্ষকতা করছেন। তাই তারা সরকারের অন্যান্য কর্মচারীদের মতই পেনশন পাচ্ছেন। স্বশাসিত ও আধা সরকারি প্রতিষ্ঠানগুলো পেনশনের আওতায় নেই। পিওর সরকারি বা রাজস্বখাতভূক্ত সকল প্রজাতন্ত্রের কর্মচারীগণ একই নিয়মে পেনশন প্রাপ্য হইবেন।  একজন সহকারী সেটেলমেন্ট অফিসার এর বেতন কত? চাকরি শেষে কত পেনশন ও অবসর ভাতা পান?

একজন প্রাইমারী সহকারী শিক্ষক কত টাকা গ্র্যাচুইটি বা আনুতোষিক পান?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক কত টাকা পেনশন ও এককালিন পেতে পারে তা নিয়ে অনেকেরই কৌতুহল রয়েছে। নিচে বিস্তারিত উল্লেখ করা হলো। ধরি, মো: নুরুল ইসলাম নামের একজন সহকারী শিক্ষক এর পেনশন ও আনুতোষিক নিম্নরুপ, যেখানে তার মুল বেতন ছিল ২০,৫৩০ টাকার মত।

  • এককালিন অর্থ/আনুতোষিক পেতে পারেন ২৪,৬৯,৮৫৫ টাকা মাত্র।
  • মাসিক পেনশন পেতে পারেন ৯,২৩৮.৫০ টাকা মাত্র।
  • মাসিক পেনশনের সাথে আরও পাবেন ১৫০০ টাকা চিকিৎসা ভাতা
  • সর্বমোট মাসিক পেনশন পাবেন ১০,৭৩৮.৫০ টাকা মাত্র।

মাসিক পেনশন নির্ধারণ করার নিয়ম ২০২৬ । প্রতি মাসে যে হারে পেনশন পাবেন

ক্যাপশন: মাসিক পেনশন বের করার নিয়ম বা সূত্র

এখন আমরা পেনশন ও আনুতোষিক হিসাব কিভাবে করে দেখে নিব

প্রথমে দেখে নিবেন ব্যাসিক কত টাকা? এখানে বেসিক ২০৫৩০ টাকা। এটিকে ৯০% করে নিন। ২০৫৩০*৯০% = ১৮৪৭৭ টাকা। এটিকে ২ দিয়ে ভাগ করুন ১৮৪৭৭/২ = ৯২৩৮  টাকা ৫০ পয়সা। অর্থাৎ তিনি প্রতি মাসে পেনশন পাবেন ৯২৩৮.৫০ টাকা +১৫০০ টাকা চিকিৎসা ভাতা সহ মোট = ১০,৭৩৮.৫০ পয়সা। অন্য দিকে এককালীন পাবেন ৯২৩৮.৫০*২৩০ (প্রতি এক টাকার জন্য) = ২৪,৬৯,৮৫৫ টাকা গ্র্যাচুইটি বা এককালীন। এছাড়া তিনি ১৮ মাসের মূল বেতন এককালীন পাবেন এবং তিনি জিপিএফ এ জমাকৃত অর্থ পাবেন। এছাড়াও কর্মচারী কল্যাণ বোর্ড হতে অন্যান্য সুবিধা পাবেন। বিনামূল্যে সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সুবিধা পাবেন। পেনশন প্রাপ্তির সহজীকরণ আদেশ জারি । পেনশন সহজীকরণ নীতিমালা ২০২০

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯: ডাউনলোড

সহকারী শিক্ষক এর পেনশন ও আনুতোষিকের পরিমান।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

4 thoughts on “প্রাইমারি স্কুল পেনশন হিসাব ২০২৬ । প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেনশন হিসাব কি ভিন্ন হয়?

  • পেনশনের জন্য যোগদানপত্র লাগে?

  • Md.Nasir uddin

    আমি সর: প্রা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে ৩/৫/২০০৯ যোগূান করেছি। আমি নুন্যতম কত বছর চাকুরী করলে স্বেচ্ছায় অবসর গ্রহন করতে পারব? তখন পেনশন গ্রহন করলে আর্থিক সুবিধা পাব কি না এবং পেলে তার পরিমান কত?

  • ২০৩৪ সালে স্বেচ্ছায় চাকরি ছাড়তে পারবেন এবং সকল সুযোগ সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *