বহি: বাংলাদেশ । শ্রান্তি বিনোদন ছুটি

Rest & Recreation to Ex-Bangladesh Conversion 2025 । R & R ছুটিকে বহি:বাংলাদেশ রূপান্তরের আবেদনপত্র যেভাবে লিখবেন

বাংলাদেশ সরকারের সার্ভিস রুলস মোতাবেক একজন কর্মচারী প্রতি ০৩ বছর পর পর বহি: বাংলাদেশ ছুটি ভোগ করে থাকে। এক্ষেত্রে বিদেশ বেড়াতে বা জরুরি প্রয়োজনে এই ১৫ দিনের অর্জিত ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তর করে নিতে পারেন-Rest & Recreation to Ex-Bangladesh Convertion 2025

এক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং নিয়োগকারী কর্তৃপক্ষ একই হলে একটি আবেদনের মাধ্যমে শ্রান্তি ও বিনোদন ছুটিকে বহি:বাংলাদেশ হিসেবে রূপান্তর করে নিতে পারেন। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুরীকারী কর্তৃপক্ষ ভিন্ন হলে, আগে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট হতে শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুর করিয়ে নিয়ে পরবর্তীতে নিয়োগকারী বা বহি: বাংলাদেশ ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের বরাবর মঞ্জুরীকৃত শ্রান্তিবিনোদন ছুটির কপি সংযুক্ত করে আবেদন করতে হয়।

বরাবর
মহাপরিচালক
বাংলাদেশ বেতার
ঢাকা-১০০০।

বিষয়:- মঞ্জুরীকৃত শ্রান্তি ও বিনোদন ছুটিকে পবিত্র ওমরা হজ্জ্ব পালনের জন্য অর্জিত ছুটি (বহি:বাংলাদেশ) হিসেবে রূপান্তরের আবেদন পত্র।

মহোদয়,

যথাবিহীত সম্মানপূর্বক সবিনয় নিবেদন এই যে, বাংলাদেশ বেতার, ঢাকার ১৫.৫০.০০০০.০১২.৩১.৪১৮.১৮.১০০ সংখ্যক পত্র মোতাবেক নিম্নস্বাক্ষরকারীকে ০৬-১২-২০১৯ হতে ২০-১২-২০১৯ খ্রি: পর্যন্ত মোট ১৫(পনের) দিন শ্রান্তিবিনোদন ছুটি ও এক মাসের মূল বেতন ৭৪,৪০০/-(চুয়াত্তর হাজার চার শত টাকা) মাত্র মঞ্জুরী করা হয়েছে (কপি সংযুক্ত)। আমি উক্ত ছুটির পরিবর্তে সৌদি আরবে পবিত্র ওমরা হজ্জ্ব পালন করতে ইচ্ছুক। আমার অনুপস্থিতিকালীন সময়ে এ কেন্দ্রের সহকারী প্রকৌশলী জনাব মো: হৃদয় আহমেদ সার্বিক দায়িত্ব পালন করবেন।

অতএব, আমাকে আগামী ০৬-১২-২০১৯ হতে ২০-১২-২০১৯ খ্রি: পর্যন্ত অথবা প্রকৃত যাত্রার তারিখ হতে মোট ১৫(পনের) দিন মঞ্জুরীকৃত শ্রান্তি ও বিনোদন ছুটিকে অর্জিত ছুটি (বহি: বাংলাদেশ ছুটি) হিসেবে রূপান্তরপূর্বক উক্ত ছুটিতে স্ত্রী ও দুই মেয়েসহ সৌদি আরবে পবিত্র ওমরা হজ্জ্ব পালনের অনুমতি প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।

তারিখ: ২৫-১১-২০১৯ খ্রি: ।

আপনার অনুগত,

মো: হৃদয় আহমেদ

সহকারী প্রকৌশলী

শ্রান্তি ও বিনোদন ছুটিকে বহি:বাংলাদেশ হিসেবে রূপান্তরের আবেদন পত্র নমুনা Word Copy: ডাউনলোড

শ্রান্তি ও বিনোদন ছুটিকে বহি:বাংলাদেশ হিসেবে রূপান্তরের আবেদন পত্র নমুনা PDF Copy: ডাউনলোড

প্রথমে শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুর করতে হবে। পরবর্তী তে শ্রান্তি ও বিনোদন ছুটিকে বহি: বাংলাদেশ ছুটিতে রূপান্তর করতে হবে।

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *