অফেরতযোগ্য জিপিএফ অগ্রিম উত্তোলনের বিধি বিধান।
অফেরতযোগ্য অগ্রিম। বিধি-১৩(৯) ও (১০)
১। চাঁদা দাতার ৫২ বৎসর পূর্ণ হইলে কৃষি জমি ক্রয়সহ যে কোন প্রকৃত উদ্দেশ্যে মঞ্জুরকারী কর্তৃপক্ষ অফেরতযোগ্য অগ্রিম মঞ্জুর করিতে পারিবেন। এই অগ্রিম চাঁদা দাতার নিকট হইতে আদায় করিতে হইবে না এবং সঞ্চিত অর্থ চূড়ান্ত পরিশোধের সময় এই অগ্রিমকে চূড়ান্ত প্রদানের অংশ হিসাবে গণ্য করিতে হইবে।
- জাতীয় বেতন স্কেল ২০২৬: নিম্ন গ্রেডে বেশি, উচ্চ গ্রেডে কম — বেতন নির্ধারণে বড় অসঙ্গতি
- পদোন্নতির পর নতুন বেতন কত হবে? ২০২৬ সালের পে স্কেলে হিসাব জানতে চালু হলো বেতন নির্ধারণ ক্যালকুলেটর
- ৯ম পে স্কেলে পাঁচটি গুরুত্বপূর্ণ অসংগতি তুলে ধরে সংশোধনের দাবি, বাড়িভাড়া ও টিফিন ভাতা বৃদ্ধির প্রস্তাব
- সরকারি কর্মচারীদের বকেয়া বেতন বিল তৈরি হবে সহজেই, এক ক্লিকেই তৈরি ও প্রিন্ট করা যাবে Salary Bill
- পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেতে কী করবেন? অনলাইন আবেদন থেকে মিটার স্থাপন পর্যন্ত সম্পূর্ণ নিয়ম জানুন
অফেরতযোগ্য অগ্রিমের পরিমাণ অগ্রিম মঞ্জুরের সময় তহবিলে সঞ্চিত অর্থের ৮০% এর অধিক হইবে না। এই অগ্রিম একাধিকবার প্রদান করা যাইবে। তবে অগ্রিমের পরিমাণ প্রত্যেকবারই উক্ত সময়ে তহবিলে সঞ্চিত অর্থের ৮০% এর মধ্যে থাকিতে হইবে। এই অগ্রিম চূড়ান্ত পরিশোধের অংশ হিসাবে গণ্য হইবে এবং গৃহ নির্মানের উদ্দেশ্যেও ইহা এক কিস্তিতে প্রদান করা যাইবে। বিধি-১৩(৯)
২। চাঁদা দাতা ৫২ বৎসর বয়স পূর্ণ হওয়ার পর ইচ্ছা করিলে পূর্বে গৃহীত এক বা একাধিক অগ্রিমের অপরিশোধিত অংশকে অফেরতযোগ্য অগ্রিমে রূপান্তর করিতে পারিবেন এবং এই ক্ষেত্রে ইহা চূড়ান্ত প্রদানের অংশ হিসাবে গণ্য হইবে। বিধি-১৩(১০)



