গ্রেড-১ এ উন্নীত কর্মকর্তাদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনে নির্দেশনা।
হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের ২৫/০৩/২০২০ খ্রি: ০৭.০৩.০০০০.০০৯.৫০.১৮১.১৯-৫৩ নম্বর অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন কার্যালয়সমূহের গ্রেড-১ পদ সৃষ্টির প্রেক্ষিতে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনকল্পে নিম্নোক্ত নির্দেশনা অনুসরণের জন্য নির্দেশক্রমে জানানো হলো:
০১. সরকারি ও সংবিধিবন্ধ সংস্থার শীর্ষ পদকে চাকুরী (বেতনও ভাতাদি) আদেশ, ২০১৫ এর দ্বারা নির্ধারিত গ্র্রেড-১ এ উন্নীত করায় উক্ত পদের বেতন নির্ধারণ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক সম্পাদন করতে হবে।
০২. এ বিষয়ে সংশ্লিষ্ট সংবিধিবদ্ধ সংস্থার অর্গানোগ্রাম এবং নীতিমালা অনুসরণ করতে হবে।
- সরকারি কর্মচারীদের ছুটির বিধিমালা ২০২৬ । নৈমিত্তিক থেকে প্রসূতি ছুটির আদ্যোপান্ত বিস্তারিত জেনে নিন
- হেড মাস্টারের বেতন জটিলতা সমাধান ২০২৬ । সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণ ১০ গ্রেডে?
- Govt. Earn Leave Calculation by Software 2026 । ২ মিনিটে অর্জিত ছুটির হিসাব বের করা যাবে?
- Govt. Working Hour Daily 2026 । সরকারি কর্মচারীদের সাপ্তাহিক কর্মঘন্টা কি ৪০ ঘন্টা নির্ধারিত?
- সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ । আজ সেহরি কয়টা পর্যন্ত জানেন কি?
০৩. বেতন নির্ধারণের পর বদলীজণিত কারণে এলপিসি প্রেরণের সময় পরবর্তী হিসাবরক্ষণ অফিস কর্তৃক আদেশ অনুযায়ী পদবী পরিবর্তন করতে হবে।
০৪. পরবর্তী কার্যক্রম গ্র্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১১/০৬/২০১৮ খ্রি: এবং ২৯/০৯/২০১৯ খ্রি: তারিখের এস,আর,ও নং৩০৯ আইন/২০১৯ গেজেটদ্বয় আদিষ্ট হয়ে এতদসংগে প্রেরণ করা হলো।
(মোহাম্মদ মমিনুল হক ভূঁইয়া)
অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি)
ফোন: ৯৩৬০৮৫৯
গ্রেড-১ এ উন্নীত কর্মকর্তাদের বেতন নির্ধারণের জটিলতা নিরসনে নির্দেশনা: ডাউনলোড



