জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সম্মানী ভাতা নির্ধারণ।
জেলা পরিষদের চেয়্যারম্যান ও সদস্যবৃন্দ যথাক্রমে ৫৪০০০ টাকা ও ২৫০০০ টাকা হারে মাসিক সম্মানী ভাতা প্রাপ্য হবেন।
একই স্মারক ও তারিখে প্রতিস্থাপিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
জেলা পরিষদ অধিশাখা
www.lgd.gov.bd
নং-৪৬.৪২.০০০০.০০০.৩১.০০৩.১৭.১৭৭৫; তারিখ: ০৯ আগস্ট ২০১৭
বিষয়: জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সম্মানী ভাতা নির্ধারণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জেলা পরিষদের চেয়্যারম্যান ও সদস্যবৃন্দ নিম্নবর্ণিত হারে মাসিক সম্মানী ভাতা প্রাপ্য হবেন:
১। চেয়ারম্যান-মাসিক ৫৪,০০০ টাকা।
২। সদস্য -মাসিক ২৫,০০০ টাকা।
শর্তাবলী:
১। জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের দায়িত্ব গ্রহণের তারিখ হতে এ সুবিধা কার্যকর হবে;
২। জেলা পরিষদের রাজস্ব আয় দ্বারা পরিষদের কর্ম সম্পাদন, দায়-দেনা মেটানোর পর রাজস্ব খাত জমাকৃত অর্থ হতে এ বাবদ প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করতে হবে।
(ইফফাত আরা মাহমুদ)
যুগ্নসচিব
ফোন: ৯৫৭৫৫৬৮
জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের সম্মানী ভাতা নির্ধারণ: ডাউনলোড
- সরকারি চাকুরেদের জন্য সুখবর: নতুন পে স্কেল বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত হচ্ছে
- চাকরির ধারাবাহিকতা রক্ষা পেলে উচ্চতর পদেও মিলবে শ্রান্তি-বিনোদন ভাতা: বিধি যা বলছে
- নতুন পে স্কেলের লক্ষ্য কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সুশাসন ও সেবার মান নিশ্চিত করা: ড. এনামুল হক
- ইএফটি (EFT) আসেনি? ব্যাংকে না গিয়েই সোনালী ব্যাংক একাউন্টের ব্যালেন্স চেক করার সহজ উপায়
- সরকারি কর্মচারীদের বিনা বেতনে ছুটি: বিধিমালা ও সর্বোচ্চ সময়সীমার বিস্তারিত



