শাস্তি । সাময়িক বরখাস্ত । অপসারণ

সরকারি নিয়োগ বদলি ২০২৫ । বদলি ঠেকানো কি অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ?

সরকারি কর্মকর্তাদের নিয়োগ/বদলির বিষয়ে অবাঞ্চিত তদবীর/সুপারিশ সংক্রান্ত।

  • গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক কর্মকর্তা বর্তমানে কর্মস্থল থেকে বদলির আদেশ জারী করার পরও নতুন কর্মস্থলে যোগদান করেন না।
  • বরং যাতে নতুন কর্মস্থলে যোগদান করতে না হয় এজন্যে কালক্ষেপণ করেন এবং বদলি বাতিলের জন্য অবাঞ্চিত তদবিরের আশ্রয় নেন।
  • তাছাড়া অনেক কর্মকর্তা বিশেষ স্থানে বা বিশেষ পদে যাওয়ার জন্যও তদবিরের আশ্রয় নেন।
  • এ ধরণের তদবির ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার আওতায় অসদাচারণ বলে গণ্য করা হয় এবং তা শাস্তিযোগ্য অপরাধ।
  • বিষয়টির প্রতি সংশ্লিষ্ট সকল কর্মকর্তার দৃষ্টি পুনরায় আকর্ষণ করা যাচ্ছে এবং এ ধরনের তদবিরের আশ্রয় নেয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
  • যাহারা এ ধরনের তদবিরের আশ্রয় নেবেন, ১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার আওতায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদনেও তা সন্নিবেশিত করা হবে।

বদলী ঠেকানো একটি অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ  বিস্তারিত জানতে অফিস স্মারক দেখুন: ডাউনলোড

বিস্তারিত এখানে দেখুন

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *