ভ্রমণ ভাতা I অধিকাল ভাতা

শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ভ্রমণ ব্যয় করা যাবে।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ২০২১-২২ অর্থ বছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে “৩২৪৪১০১ -ভ্রমণ ব্যয়” খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে মিতব্যয়ী মনোভাব দেখাতে বলা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাজেট অনুবিভাগ-১, অধিশাখা-১

www.mof.gov.bd

নং-০৭.১০১.০০৬.০০.০০.০৩০.২০০৮.০৩; তারিখ: ১ জুলাই ২০২১

পরিপত্র

বিষয়: ২০২০-২১ অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের ভ্রমণ ব্যয় হ্রাসকরণ।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের অগ্রাধিকার খাতসমূহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ২০২১-২২ অর্থ বছরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে “৩২৪৪১০১ -ভ্রমণ ব্যয়” খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

ক) শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় “৩২৪৪১০১-ভ্রমণ ব্যয়” খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে;

খ) সরকারি ভ্রমণের ব্যয় নির্বাহের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থের ৫০% বরাদ্দ স্থগিত থাকবে; এবং

গ) সকল প্রকার রুটিন ভ্রমণ পরিহার করতে হবে।

২। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।

(মোহাম্মদ আনিসুজ্জামান)

উপসচিব

ফোন: ৯৬১৪১৪৬

 

শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ভ্রমণ ব্যয় করা যাবে: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *