সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

পেনশনারদের অতিরিক্ত প্রদত্ত অর্থ সমন্বয় সংক্রান্ত।

পেনশনার কর্তৃক অতিরিক্ত গৃহীত অর্থ দ্রুত আদায়/সমন্বয় যেমন প্রয়োজন তেমনি পেনশনারের আর্থিক সঙ্গতির বিষয়টিও বিবেচনায় নেয়া প্রয়োজন। তাই পেনশনার কর্তৃক গৃহীত অতিরিক্ত অর্থ তার মাসিক নিট পেনশনের সর্বোচ্চ ৫০% পর্যন্ত প্রতিমাসে সমন্বয় করা যেতে পারে মর্মে নির্দেশক্রমে জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-১ শাখা

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.০১২.১৩.২৮; তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২১

বিষয়: পেনশনারদের অতিরিক্ত প্রদত্ত অর্থ সমন্বয় প্রসঙ্গে।

সূত্র: হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের স্মারক নং-০৭.০৩.০০০০.০০৩.৬৫.৪৪০.১৮.১৩, তারিখ: ২১/০১/২০২১

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, পেনশনার কর্তৃক অতিরিক্ত গৃহীত অর্থ দ্রুত আদায়/সমন্বয় যেমন প্রয়োজন তেমনি পেনশনারের আর্থিক সঙ্গতির বিষয়টিও বিবেচনায় নেয়া প্রয়োজন। তাই পেনশনার কর্তৃক গৃহীত অতিরিক্ত অর্থ তার মাসিক নিট পেনশনের সর্বোচ্চ ৫০% পর্যন্ত প্রতিমাসে সমন্বয় করা যেতে পারে মর্মে নির্দেশক্রমে জানানো হলো।

(খালেদা নাছরিন)

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫৪০১৮১

পেনশনারদের অতিরিক্ত প্রদত্ত অর্থ সমন্বয় সংক্রান্ত: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *