আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

অনিবাসী ব্যক্তি/প্রতিষ্ঠানের আয় হতে কর কর্তন ২০২২

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারা অনুযায়ী Advertisement Making, Digital Marketing, Advertisement Broadcasting, Arbitration Settlement Fee or Compensation 47: Priority Pass 779 পরিশােধযােগ্য অর্থের বিপরীতে করহার বাবদ ১৫ থেকে ৩০% পর্যন্ত কর কর্তন করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাতীয় রাজস্ব বাের্ড [কর নীতি উইং]। 

সেগুনবাগিচা, ঢাকা 

www.nbr.gov.bd

পত্র নম্বর-০৮.০১.০০০০.০৩৩.২২.০০৩.২০২০.১৬৯ তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ

বিষয়: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ৫৬ ধারা অনুযায়ী অনিবাসী ব্যক্তি/প্রতিষ্ঠানের আয় হতে কর কর্তন।

সূত্র: বাংলাদেশ ব্যাংকের পত্র নং এফইপিডি (রেমিপলিসি-২)/3/20২২-৫৫, তারিখ ০৪.০১.২০২২

সূত্রোক্ত পত্রের বিষয়ে আদিষ্ট হয়ে নিম্নরূপ স্পষ্টিকরণ করা যাচ্ছে

প্রশ্ন- ১: অনিবাসী কোন ব্যক্তির অনুকূলে ইনভয়েসমূল্য রেমিট করার ক্ষেত্রে ৫৬ ধারায় কর কর্তন পূর্বক অবশিষ্ট অর্থ প্রেরণ করতে হবে কিনা?

উত্তর: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫৬ প্রযােজ্য হয় এমন সকল ক্ষেত্রে যে পরিমাণ অর্থ রেমিট করা হচ্ছে তা থেকে প্রযােজ্য হারে কর কর্তন পূর্বক অবশিষ্ট অর্থ রেমিট করতে হবে।

উদাহরণ: ধরা যাক, কোন ব্যক্তি অনিবাসী কোন ব্যক্তির অনুকূলে Consultancy Service বাবদ ইনভয়েসমূল্য ১০০ টাকা রেমিট করবেন। সেক্ষেত্রে তিনি আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৫৬ অনুযায়ী ২০ টাকা কর কর্তন ও সরকারি কোষাগারে জমা পূর্বক ইনভয়েসমূল্যের অবশিষ্ট ৮০ টাকা রেমিট করতে পারবেন।

প্রশ্ন- ২: অনিবাসী কোন ব্যক্তির অনুকূলে ইনভয়েসমূল্য সম্পূর্ণরূপে রেমিট করার ক্ষেত্রে ৫৬ ধারা অনুসারে কী পরিমাণ কর কর্তন ও জমা করতে হবে?

উত্তর: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫৬ প্রযােজ্য হয় এমন সকল ক্ষেত্রে অনিবাসী ব্যক্তির অনুকূলে রেমিটকৃত অর্থের বিপরীতে নিম্নোক্ত সূত্র মােতাবেক কর কর্তন পূর্বক তা সরকারি কোষাগারে জমা করতে হবে।

সূত্র: ধারা ৫৬ অনুযায়ী কর্তিত ও জমাকৃত করের পরিমাণ = প্রযােজ্য করহার x রেমিটকৃত অর্থের পরিমাণ/১০০ – প্রযােজ্য করহার।

উদাহরণ: ধরা যাক, কোন ব্যক্তি কর্তৃক অনিবাসী কোন ব্যক্তির অনুকূলে Consultancy Service বাবদ রেমিটকৃত অর্থের পরিমাণ ১০০ টাকা। এক্ষেত্রে ৫৬ ধারায় কর্তিত ও জমাকৃত করের পরিমাণ উপরিউক্ত সূত্র অনুযায়ী নিম্নরূপে নির্ধারিত হবে।

অর্থাৎ রেমিটকৃত অর্থ যদি ১০০ টাকা হয় এক্ষেত্রে ৫৬ ধারায় কর্তিত ও জমাকৃত করের পরিমাণ হবে (২০ x ১০০)/ (১০০-২০) টাকা বা ২৫ টাকা।

প্রশ্ন- ৩: ধারা ৫৬ অনুসারে কর্তিত এবং জমাকৃত কর প্রেরকের অনুকূলে জমা করা যাবে কিনা?

উত্তর: আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫৬ অনুযায়ী কর্তিত বা সংগৃহীত কর প্ররকের অনুকূলে জমা করা যাবে না। এ ধারায় কর্তিত বা সংগৃহীত কর প্রেরকের অনুকূলে জমা করা হলে রেমিটকৃত অর্থ হতে আদৌ কোন কর কর্তন করা হয়নি মর্মে গণ্য হবে।

প্রশ্ন-৪: Advertisement Making, Digital Marketing, Advertisement Broadcasting, Arbitration Settlement Fee or Compensation 47: Priority Pass 779 পরিশােধযােগ্য অর্থের বিপরীতে করহার কী হবে এবং কোন ধরনের পরিশােধ কোন ক্যাটাগরিতে পড়বে?

উত্তর: ধারা ৫৬ অনুযায়ী Advertisement Making, Digital Marketing, Advertisement Broadcasting, Arbitration Settlement Fee or Compensation 47: Priority Pass বাবদ পরিশােধযােগ্য অর্থের বিপরীতে নিম্নোক্ত ছক মােতাবেক কর কর্তন করতে হবে।

ভ্যাট কর্তন ২০২২

ভ্যাট কর্তন পদ্ধতি ২০২২

প্রশ্ন- ৫: সেবা সংঘটনের স্থান, সময় ও সেবাগ্রহীতা বিবেচনায় ভিন্ন ভিন্ন করহারের সুযােগ রয়েছে কি না?

উত্তর: দ্বৈত করারােপণ পরিহার চুক্তি বা অন্যকোনভাবে সেবা সংঘটনের স্থান, সময় ও সেবাগ্রহীতা বিবেচনায় ভিন্ন ভিন্ন করহারের সুযােগ থাকলে সে মর্মে আবশ্যিকভাবে জাতীয় রাজস্ব বাের্ডের প্রত্যয়ন থাকতে হবে।

প্রশ্ন- ৬: ৫৬ ধারায় কর কর্তন ও জমাদানের ক্ষেত্রে খেলাপী কর উদ্ধারের বা আদায়ের সময়সীমা কতদিন?

উত্তর: যেকোন বছরের উৎসে কর কর্তন ও জমাদানের ক্ষেত্রে কোন প্রকারের অনিয়ম পরিলক্ষিত হলে তা যেকোন সময় উদ্ধার বা আদায় করা যাবে। এক্ষেত্রে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা ৫৭ মােতাবেক খেলাপী অংকের উপর মাসিক ২% (দুই শতাংশ) সরলহারে অতিরিক্ত পরিশােধ প্রযােজ্য হবে।

এ. কে. এম. রমিজুল ইসলাম

উপ মহাব্যবস্থাপক বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ রেমিট্যান্স নীতি শাখা-২ বাংলাদেশ ব্যাংক, মতিঝিল

(বাপন চন্দ্র দাস) দ্বিতীয় সচিব (কর-১১)

করনীতি শাখা 

জাতীয় রাজস্ব বাের্ড

 

 

অনিবাসী ব্যক্তি/প্রতিষ্ঠানের আয় হতে কর কর্তন ২০২২ : ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *