ফর্ম I আবেদনপত্র । নমুনা

Pension Correction Application 2024 । সংশোধিত আনুতোষিক ও পেনশন দাবির আবেদন পত্র কিভাবে লিখে?

সরকারি কর্মচারী পেনশনে বা অবসরে যাওয়ার পর যদি পদোন্নতি পায় তবে সে পদোন্নতি হবে ভূতাপেক্ষ পদোন্নতি। এক্ষেত্রে পেনশনে থাকাকালীন সে তার প্রাপ্য আনুতোষিক ও পেনশনের জন্য সংশোধিত পেনশন ও আনুতোষিক দাবি করতে পারবেন।

বরাবর,
সচিব
তথ্য মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

মাধ্যম: -যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়: ভূতাপেক্ষ সহকারী বেতার প্রকৌশলী পদে পদায়নে আনুতোষিক ও পেনশন বকেয়া মঞ্জুরীর আবেদন।

মহোদয়,
বিনীত নিবেদন এই যে, তথ্য মন্ত্রণালয়ের স্মারক নং-১৫.০০.০০০০.০২১.১২.১৪.৫৮/১(৪২, তারিখ: ২৭-০১-২০১৯ খ্রি: ও বাংলাদেশ বেতার, সদর দপ্তরের আদেশ নং-১৫.৫৩.০০.০০.০১২.১৯.০০৯.১৯-৪৪, তারিখ: ০৮-০৯-২০১৯ খ্রি: মোতাবেক আমাকে সহকারী বেতার প্রকৌশলী পদে ২২০০০-৫৩০৬০/- টাকা জাতীয় বেতন স্কেলে ০২-০৯-২০১৪ খ্রি: থেকে ভূতাপেক্ষ পদায়ন করা হয়েছে। আমি গত ১৫-০৯-২০১৯ খ্রি: বাংলাদেশ বেতার, ঢাকা কেন্দ্রে যোগদান করি। উল্লেখ্য যে, আমি পিআরএল শেষে ১৫-০১-২০১৯ খ্রি: থেকে অবসরে আছি। উপ-সহকারী প্রকৌশলী পদে পিআরএল শেষে আনুতোষিক ২৭,৪৩০/- (সাতাইশ হাজার চারশত ত্রিশ) মূল বেতন হিসাবে গ্রহণ করি (কপি সংযুক্ত)। ২৭৪৩০×৯০% = ২৪৬৮৭÷২ – ১২,৩৪৩.৫ হিসাবে পেনশন ও ২৮,৩৯,০০৫/- (আটাশ লক্ষ ঊনচল্লিশ হাজার পাঁচ) টাকা আনুতোষিক পেয়েছি। বর্তমানে ২২০০০-৫৩০৬০/- স্কেলে মূল বেতন ইএলপিসি অনুযায়ী ২৮১০০/- টাকা মূল বেতন হিসাবে নির্ধারণে ২৮১০০×৯০% = ২৫২৯০÷২ = ১২৬৪৫/- পেনশন এবং ২৯,০৮,৩৫০/- (ঊনত্রিশ লক্ষ, আট হাজার তিনশত পঞ্চাশ) টাকা হিসাবে আনুতোষিক প্রাপ্য। যাহার পার্থক্য ৬৯,৩৪৫/- (ঊনসত্তর হাজার, তিনশত পঁয়তাল্লিশ) টাকা মাত্র এবং পেনশন ৩০১.৫০ (তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা) মাত্র বকেয়া মঞ্জুরী জন্য আবেদন জানানো হলো।

আনুতোষিক
প্রাপ্য উত্তোলন পার্থক্য প্রাপ্য
২৮১০০/- টাকা হিসাবে ২৭৪৩০/- টাকা হিসাবে ৬৯,৩৪৫/- ৬৯,৩৪৫/-
২৯,০৮,৩৫০/- ২৮,৩৯,০০৫/-

পেনশন ভাতা
প্রাপ্য উত্তোলন পার্থক্য প্রাপ্য
২৮১০০/- টাকা হিসাবে ২২৫৩০/- টাকা হিসাবে ৩০১.৫০ ৩০১.৫০
১২৬৪৫/- ১২,৩৪৩.৫

অতএব, মহোদয়ের নিকট আবেদন ভূতাপেক্ষ সহকারী বেতার প্রকৌশলী পদের ২২০০০-৫৩০৬/- টাকা স্কেলে মূল বেতন ২৮,১০০/- হিসাবে টাকা নির্ধারণে বকেয়া আনুতোষিক ও পেনশন মঞ্জুরীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি হয়।

আপনার অনুগত
তারিখ:

(শামছুল আলম চৌধুরী)
সহকারী বেতার প্রকৌশলী (অব:)
বাংলাদেশ বেতার, ঢাকা।
মোবাইল:

ভূতাপেক্ষ সহকারী বেতার প্রকৌশলী পদে পদায়নে আনুতোষিক ও পেনশন বকেয়া মঞ্জুরীর আবেদন: Word ডাউনলোড, PDF ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *