Life Time Pension 2026 । বিধবা স্ত্রী আজীবন পেনশন পাবেন?
বেসামরিক সরকারী চাকুরেদের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রচলিত বিধি/পদ্ধতি সহজীকরণের অম/অবি/বিধি/পেনশন/৩পি-২৬/৯৪/৯৭ নম্বর স্মারকের ৩.৩৫ উপ-অনুচ্ছেদ যাহাই থাকুক না কেন উহা সংশোধিত বিবেচনায় পেনশন ভোগের মেয়াদকাল নির্বিশেষে ও হার নির্বিশেষে বিধবা স্ত্রী পুনবিবাহ না করিলে ০১-০৬-৯৪ ইং তারিখ হইতে পূর্ণহারে আজীবন পেনশন প্রাপ্য হইবেন।
সারসংক্ষেপ:
- ১ম শর্ত পুন:বিবাহ করা যাবে না।
- ০১-০৬-৯৪ ইং তারিখ হইতে পূর্ণহারে আজীবন পেনশন প্রাপ্য হইবেন।
- বিধবা আজীবন পেনশন প্রাপ্য হইবেন।
বিস্তারিত জানতে আদেশ দেখুন:
অর্থ মন্ত্রণালয়ের ৩০-০৯-১৯৯৫ খ্রি: তারিখের অস/আবি/বিধি-১/৩পি-২০/৯৫/৯৩(২০০০) নম্বর আদেশ মোতাবেক বেসামরিক সরকারী চাকুরেদের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রচলিত বিধি/পদ্ধতি সহজীকরণ স্মারকের ৩০৫ উপ-অনুচ্ছেদ বর্ণিত বিধবা স্ত্রীর আজীবন পেনশন প্রাপ্যতা প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। বিধবা স্ত্রীর আজীব পেনশন প্রাপ্যতা সর্ম্পকে পরীক্ষাক্রমে সরকার নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন: অর্থ বিভাগ কর্তৃক জারীকৃত ০৯-০৬-১৯৯৪ ইং তারিখের বেসামরিক সরকারী চাকুরেদের পেনশন মঞ্জুরী সংক্রান্ত প্রচলিত বিধি/পদ্ধতি সহজীকরণ স্মারকের ৩০৫ উপ-অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন উহা এতদ্বারা সংশোধিত বিবেচনায় পেনশন ভোগের মেয়াদকাল ও হার নির্বিশেষে স্ত্রী পুন:বিবাহ না করিলে ০১-০৬-১৯৯৪ ইং তারিখ হইতে পূর্ণ হারে আজীবন পেনশন প্রাপ্য হইবেন। আদেশটিতে স্বাক্ষর করেছেন উপ সচিব মো: আনোয়ার উদ্দিন।
বিধবা স্ত্রীর আজীবন পেনশন প্রাপ্যতা সংক্রান্ত আদেশের JPG কপি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: স্ত্রী যদি বিবাহ করে পুনরায় তবেও কি সে আজীবন পেনশন পাবেন?
- উত্তর: না, বিবাহ করলে আজীবন পেনশন পাবেন না।
- প্রশ্ন: এই আদেশ জারির পূর্বে কত বছর পর্যন্ত পেনশন পেত?
- উত্তর: ১৫ বছর পর্যন্ত। তারপর আর পেনশন পেত না।





স্যার, আমার পিতা একজন শতভাগ সমর্পণকারী পেনশন আর ছিলেন ২০০৭ সালে অবসর গ্রহণ করেন ২০১২ সালে মৃত্যুবরণ করেন মূল পেনশনের স্ত্রী জীবিত থাকাকালীন অবস্থায় সন্তানের নামে ১৫ বছর পূর্তি পর্যন্ত পেনশন চালু ছিল ২০২২ সালে পেনশন টি বন্ধ হয়ে গেছে বর্তমানে স্ত্রীর নামে পেনশন টি পুনরায় স্থাপন করার জন্য আবেদন করতে পারবেন কিনা কিভাবে আবেদন করতে হবে দয়া করে জানান
জি। পারবেন।
স্যার আবেদন করার জন্য কি কি কাগজপত্ দাখিল করতে হবে। আমাদের কি কোথায় আবেদন করতে হবে লিখিত কোন আবেদনের প্রয়োজন হবে কিনা।
চাকরিজীবীর সর্বশেষ কর্মস্থলে গিয়ে আবেদন করতে হবে।