সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

গােপনীয় অনুবেদনে অসংখ্য ত্রুটিবিচ্যুতিসহ ব্যাপক অব্যবস্থাপনা এড়াতে প্রশিক্ষণ ২০২২

মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তর/সংস্থার ডিপিসি সভায়ও গােপনীয় অনুবেদনে অসংখ্য ত্রুটিবিচ্যুতিসহ ব্যাপক অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য ক্যাডার হতে উপসচিব হিসেবে পদোন্নতির জন্য কর্মকর্তাগণের গােপনীয় অনুবেদন যাচাইকালেও একই রকম ভুল-ত্রুটি ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এতে অনেক সময় কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্থ হন যা মােটেও প্রত্যাশিত নয়।ভুল ত্রুটি এড়াতে গোপনীয় অনুবেদন বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জনপ্রশাসন মন্ত্রণালয়

সিআর-৩ শাখা 

www.mopa.gov.bd

নং- ০৫.০০.০০০০.১০২.০৬.০০৩.১৪-৩৮ তারিখঃ ১৬ মে, ২০২২

বিষয়: গােপনীয় অনুবেদন বিষয়ক প্রশিক্ষণ আয়ােজন প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ে জানানাে যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয় হতে জারীকৃত ‘গােপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০ অসামরিক প্রশাসনে নিয়ােজিত ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের সকল কর্মকর্তার জন্য সমভাবে প্রযােজ্য। সিআর অধিশাখা বিসিএস (প্রশাসন) ক্যাডার ও অন্যান্য ক্যাডার হতে আগত উপসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৯ম গ্রেড ও তদূর্ধ্ব নন-ক্যাডার কর্মকর্তাগণের এসিআর সংরক্ষণ ও ব্যবস্থাপনা করে থাকে। সিআর অধিশাখায় প্রাপ্ত গােপনীয় অনুবেদনসমূহ পর্যালােচনায় দেখা যায়- দাখিল/অনুস্বাক্ষর/প্রতিস্বাক্ষরের ক্ষেত্রে অনেক ভুল-ত্রুটি ও অসামঞ্জস্যতা রয়েছে। অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তর/সংস্থার ডিপিসি সভায়ও গােপনীয় অনুবেদনে অসংখ্য ত্রুটিবিচ্যুতিসহ ব্যাপক অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এছাড়া অন্যান্য ক্যাডার হতে উপসচিব হিসেবে পদোন্নতির জন্য কর্মকর্তাগণের গােপনীয় অনুবেদন যাচাইকালেও একই রকম ভুল-ত্রুটি ও অব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। এতে অনেক সময় কর্মকর্তাগণ ক্ষতিগ্রস্থ হন যা মােটেও প্রত্যাশিত নয়। গােপনীয় অনুবেদন অনুশাসনমালা যথাযথভাবে অনুসরণ করা হলে এ ধরণের অব্যবস্থাপনা পরিলক্ষিত হতাে না। এক্ষেত্রে অনুবেদনাধীন, অনুবেদনকারী, প্রতিস্বাক্ষরকারী ও ডােসিয়ার সংরক্ষণকারী প্রত্যেকেরই গােপনীয় অনুবেদন বিষয়ে প্রশিক্ষণ একান্ত অপরিহার্য বলে প্রতীয়মান হচ্ছে।

‘গােপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২০’ এর ৩.৪.৮ নং অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা প্রধানকে এ বিষয়ে প্রশিক্ষণ আয়ােজনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে। এ বিষয়ে প্রয়ােজনে সিআর অধিশাখা হতে প্রতিনিধি/রিসাের্স পার্সন প্রেরণপূর্বক সহযােগিতা করা হবে।

(মােঃ তােফাজ্জেল হােসেন) 

অতিরিক্ত সচিব

 

গােপনীয় অনুবেদনে অসংখ্য ত্রুটিবিচ্যুতিসহ ব্যাপক অব্যবস্থাপনা এড়াতে প্রশিক্ষণ ২০২২: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *