নৈমিত্তিক । অর্জিত । মাতৃত্বকালীন

সরকারী কর্মচারী ছুটি ভোগকালে যে সমস্ত সুবিধাদি প্রাপ্য নয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং ED(Reg-IV)-202/83-39, তারিখ: ১০ মে, ১৯৮৩ এর অনুচ্ছেদ-৪ অনুযায়ী একজন সরকারী কর্মচারী ছুটি ভোগকালে যে সকল সুবিধাদি প্রাপ্য এবং যে সমস্ত সুবিধাদি প্রাপ্য নয়, তাহা নিম্নে উল্লেখ করা হইল।

১। গড় বেতনে অর্জিত ছুটি ভোগকালে-

(ক) নিম্নোক্ত সুবিধা প্রাপ্য-

(১) গড় বেতনে ছুটিকালীন বেতন;

(২) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ বাড়ি ভাড়া ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ বাড়ি ভাড়া ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য;

(৩) বাসায় টেলিফোন সুবিধা অব্যাহত রাখা;

(৪) ছুটিতে মেয়াদ একমাসের কম হওয়ার ক্ষেত্রে সরকারী খরচে সংবাদপত্রের সুবিধা;

(৫) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ চিকিৎসা ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ চিকিৎসা ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য;

(খ) নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য নয়-

(১) ভ্রমণ ভাতা;

(২) যাতায়াত ভাতা;

(৩) অর্ডারলি;

(৪) অপ্যায়ন ভাতা বা অপ্যায়ন ব্যয়।

২। অর্ধ গড় বেতনে অর্জিত ছুটিকালীন ছুটি ভোগকালে-

(ক) নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য-

(১) অর্ধ গড় বেতনে ছুটিকালীন বেতন;

(২) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ বাড়ি ভাড়া ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ বাড়ি ভাড়া ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য;

(৩) বাসায় টেলিফোন সুবিধা অব্যাহত রাখা;

(৪) ছুটিতে মেয়াদ একমাসের কম হওয়ার ক্ষেত্রে সরকারী খরচে সংবাদপত্রের সুবিধা;

(৫) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ চিকিৎসা ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ চিকিৎসা ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য;

(খ) নিম্নোক্ত সুবিধা প্রাপ্য নয়-

(১) ভ্রমণ ভাতা;

(২) যাতায়াত ভাতা;

(৩) অর্ডারলি;

(৪) অপ্যায়ন ভাতা বা অপ্যায়ন ব্যয়।

৩। অসাধারণ ছুটি ভোগকালে-

(ক) নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য-

(১) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ বাড়ি ভাড়া ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ বাড়ি ভাড়া ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য;

(২) বাসায় টেলিফোন সুবিধা অব্যাহত রাখা;

(৩) ছুটিতে মেয়াদ একমাসের কম হওয়ার ক্ষেত্রে সরকারী খরচে সংবাদপত্রের সুবিধা;

(৪) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ চিকিৎসা ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ চিকিৎসা ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য;

(খ) নিম্নোক্ত সুবিধা প্রাপ্য নয়-

(১) ছুটিকালীন বেতন;

(২) ভ্রমণ ভাতা;

(৩) যাতায়াত ভাতা;

(৪) অর্ডারলি;

(৫) অপ্যায়ন ভাতা বা অপ্যায়ন ব্যয়।

৩। অবসর উত্তর ছুটি ভোগকালে-

(ক) নিম্নোক্ত সুবিধাদি প্রাপ্য-

(১) প্রাপ্যতা সাপেক্ষে সর্বাধিক ১ (এক) বৎসর গড় বেতনে ছুটিকালীন বেতন [জাতীয় বেতন স্কেল, ২০০৫ এর অনুচ্ছেদ -৬ (১৩) অনুযায়ী];

(২) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ বাড়ি ভাড়া ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ বাড়ি ভাড়া ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য;

(৩) ছুটিতে গমনের পূর্বে যে পরিমাণ চিকিৎসা ভাতা উত্তোলন করিয়াছেন, উক্ত পরিমাণ চিকিৎসা ভাতার সম্পূর্ণটাই প্রাপ্য;

(খ) নিম্নোক্ত সুবিধা প্রাপ্য নয়-

(১) ভ্রমণ ভাতা;

(২) যাতায়াত ভাতা;

(৩) অর্ডারলি;

(৪) অপ্যায়ন ভাতা বা অপ্যায়ন ব্যয়।

একজন সরকারী কর্মচারী ছুটি ভোগকালে যে সকল সুবিধাদি প্রাপ্য এবং যে সমস্ত সুবিধাদি প্রাপ্য নয়: ডাউনলোড

author avatar
admin
আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

4 thoughts on “সরকারী কর্মচারী ছুটি ভোগকালে যে সমস্ত সুবিধাদি প্রাপ্য নয়।

  • মোঃ হেলাল হোসেন

    দুই দিকে সরকরি ছুটি থাকলে যে কোন একদিকের ছুটি যুক্ত করে নৈমিত্তিক ছুটি নেয়া যায় কিনা? যেমন ২৫ তারিখ সরকরি ছুটির পর ২৬-২৮ (৩ দিন)খোলা ২৯,৩০ শুক্র শনি বন্ধ। এ অবস্থায় ২৫ – ২৮ (১দিন ছুটি যুক্ত করে) তারিখ পর্যন্ত ৪ দিনের নৈমিত্তিক ছুটি নেয়া যাবে কিনা ?

  • নৈমিত্তিক ছুটি ব্রিজ করে দিবে না। একদিকের সমস্ত ছুটি এড করে নিতে হবে। আর যদি পুরো সপ্তাহ কভার করে তবে দুই পাশের শুক্র শনি ও সরকারি ছুটিও এড করে নিতে হবে।

  • sree palash sarkar

    একজন কর্মচারী যদি গড় বেতনে ছুটি ভোগ করেন তাহলে তিনি কি ঝুঁকি ভাতা প্রাপ্য হবেন

  • না। যাতায়াত ভাতা ও টিফিনও পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *