নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

প্রাথমিক শিক্ষকদের বদলিতে নতুন নির্দেশিকা ২০২৬ জারি: এক নজরে সব নিয়ম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের কর্মচারীদের বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এই নির্দেশিকা জারির ফলে ২০২৩ সালের আগের নির্দেশিকাটি বাতিল বলে গণ্য হবে

শিক্ষক বদলির সময়কাল ও মাধ্যম

নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ প্রতি শিক্ষা বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসের মধ্যে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন আন্তঃউপজেলা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এমনকি সারাদেশে এই প্রক্রিয়ায় বদলি হওয়া যাবে তবে মাঠ পর্যায়ের অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আবেদনের সময়কাল নির্ধারণ করা হয়েছে প্রতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত

বদলির সাধারণ শর্তাবলী

নির্দেশিকা অনুযায়ী শিক্ষক ও কর্মচারীদের বদলির ক্ষেত্রে কিছু মৌলিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে:

  • চাকরির মেয়াদ: সহকারী শিক্ষকদের ক্ষেত্রে চাকরিতে ন্যূনতম ২ বছর পূর্ণ হলে এবং পদ শূন্য থাকলে বদলির আবেদন করা যাবে প্রধান শিক্ষকদের ক্ষেত্রেও পদোন্নতি প্রাপ্তির পর ২ বছর পূর্ণ হওয়া আবশ্যক

  • পুনঃবদলির সময়সীমা: একবার বদলি হওয়ার পর পরবর্তী ৩ বছর অতিক্রান্ত না হলে কোনো শিক্ষক পুনরায় বদলির জন্য বিবেচিত হবেন না কর্মচারীদের ক্ষেত্রে এই সময়সীমা ২ বছর

  • শিক্ষক-শিক্ষার্থী অনুপাত: যেসব বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ৫ জন বা তার কম অথবা শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি, সেখান থেকে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে না

অগ্রাধিকার পাবেন যারা

উপজেলা বা থানার মধ্যে একাধিক প্রার্থী থাকলে অগ্রাধিকার নির্ধারণে কিছু বিশেষ বিষয় বিবেচনা করা হবে: ১. স্বামীর মৃত্যু । ২. বিবাহ বিচ্ছেদ (নারী শিক্ষকদের ক্ষেত্রে) । ৩. নিজের বা সন্তানের/স্ত্রীর প্রতিবন্ধিতা । ৪. বর্তমান কর্মস্থলে চাকুরির মেয়াদ ও লিঙ্গ । ৫. দূরত্বের ভিত্তিতে অগ্রাধিকার (অন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে)

বিশেষ ক্ষেত্রে বদলি ও সংযুক্তি

  • স্বামী/স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি: বিবাহিত শিক্ষকরা স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় শূন্য পদের বিপরীতে বদলি হতে পারবেন। তবে সমগ্র চাকরিকালে এই সুযোগ পাওয়া যাবে মাত্র একবার

  • দুরারোগ্য ব্যাধি: ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস বা জন্মগত হৃদরোগের মতো গুরুতর অসুস্থতার ক্ষেত্রে সিভিল সার্জনের প্রত্যয়ন সাপেক্ষে বছরের যেকোনো সময় বদলি বা সংযুক্তি প্রদান করা যাবে

  • পারস্পরিক বদলি: যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং পিআরএল-এ যাওয়ার অন্তত ১ বছর আগে শিক্ষক বা কর্মকর্তারা পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন

প্রশাসনিক ও বিভাগীয় নিয়ম

  • সিটি কর্পোরেশন এলাকা: কোনো উপজেলার অংশবিশেষ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে সম্পূর্ণ উপজেলাকেই সিটি কর্পোরেশন ইউনিট হিসেবে গণ্য করা হবে

  • শৃঙ্খলাজনিত বদলি: আচরণবিধি লঙ্ঘন বা শৃঙ্খলাজনিত কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেকোনো সময় প্রশাসনিক বদলি করতে পারবেন

  • পার্বত্য জেলা: এই নির্দেশিকাটি রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার শিক্ষকদের জন্য কার্যকর হবে না

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে আগামী এক মাসের মধ্যে অনলাইন বদলি ব্যবস্থাপনা সফটওয়্যারটি হালনাগাদ করার নির্দেশ প্রদান করা হয়েছে সফটওয়্যার প্রস্তুত না হওয়া পর্যন্ত মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে অফলাইনে বদলি কার্যক্রম চলবে

সোর্স

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *